Monday , 29 December 2025 | [bangla_date]

বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রসাশক আপনাদের সন্তানকে বলুুন চাকুরীর পিছনে না ঘুরে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন

বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠানে জেলা প্রসাশক
আপনাদের সন্তানকে বলুুন চাকুরীর পিছনে না ঘুরে
উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন
বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয়, দিনাজপুরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় গোর-এ-শহীদ বড় ময়দানে ১০দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ এর সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বিসিক জেলা কার্যালয় দিনাজপুরের উপ-মহাব্যাবস্থাপক মোঃ জাহেদুল ইসলামের সভাপতিত্বে মেলার সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম, বিসিক প্রধান কার্যালয় ঢাকা হতে আগত বিপনন বিশ্লেষক রাকেশ রঞ্জন নাগ, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) দিনাজপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মতিউর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিক দিনাজপুর জেলা কার্যালয়ের উপ ব্যবস্থাপক চারু বর্মন। মেলায় প্রতিষ্ঠিত উদ্যোক্তা শিউলি আক্তার ও তারেক আজিজ তাদের অভিজ্ঞতা তুলে বক্তব্য রাখেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিসিক জেলা কার্যালয়ের প্রমোশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। ১০ দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলায় ৭০টি ষ্টল উদ্যোক্তাদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করতে গিয়ে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন আপনাদের সন্তানে কবলুন চাকুরীর পিছনে না ঘুরে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন। তখন আপনি নিজেই আরও ১০ জনকে চাকুরী দিতে পারবেন। এই মেলার উদ্দেশ্য হলো পরিবেশকে নির্মল রাখা। দেশের বিভিন্ন স্থান হতে আগত উদ্যোক্তারা একে অপরের সাথে এই মেলায় তাদের উৎপাদিত পণ্যের প্রচার ও প্রসারের সাথে সাথে তাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটানো সম্ভব হবে। শেষে জেলা শিল্পকলা একাডেমির মাধ্যমে নৃত্য বিতান তাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ১০দফা কর্মসূচি দাবিতে বিএনপির পথসভা

চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদত্যাগ, এমপি হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল

বীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে পেঁয়াজের কেজি ৯০ টাকা

মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

নবাবগঞ্জে কেরাতিয়া ক্বওমী মাদ্রাসার ১২জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

বীরগঞ্জে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশ্যে ধূমপানের অপরাধে বীরগঞ্জে তিন জনকে জরিমানা

দিনাজপুর মহিলা পরিষদের উদ্যোগে নারী ও কন্যার প্রতি সাইবার সহিংসতা বিষয়ে তরুনীদের সাথে মতবিনিময় সভা

ম্যানেজিং কমিটির কোন প্রয়োজন নেই ?

ম্যানেজিং কমিটির কোন প্রয়োজন নেই ?