Sunday , 14 December 2025 | [bangla_date]

বীরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপর ট্রাক্টর,শিশুসহ নিহত ২

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ ভ্যানগাড়ির ওপর বেপরোয়া ট্রাক্টর উলটে পড়ে শিশু কিশোরসহ দু’জন নিহত হয়েছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট গোলাপগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার শতগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নহাইল গ্রামের মো: আফজাল হোসেনের ছেলে আবু সাইদ (৫), ভোগনগর ইউনিয়নের কলকুঠি গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে আনারুল ইসলাম (৫৭)।
এঘটনায় ভোগনগর ইউনিয়নের কুলকুঠি গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী সুলতানা বেগম (৬০) ও একই ইউনিয়নের ভ্যানচালক আব্দুল সালাম (৫২) সহ দু’জন গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,যাত্রী নিয়ে একটি ভ্যান কবিরাজহাট থেকে গোলাপগঞ্জ দিকে আসছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই বেপরোয়া ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের ওপরে উলটে পড়ে। এতে ঘটনাস্থলেই পথচারী আনারুল ইসলাম এবং আবু সাঈদ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নিহত হন। বীরগঞ্জ থানার পুলিশ ফোর্স লাশ উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে শিশু সাঈদ নিহত হয়েছে। ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। ঘটনার পরই চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

১৬তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্য বিভাগকে অক্সিজেন সিলিন্ডার সহ করোনা উপকরণ প্রদান

দিনাজপুর ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে সরকারী- বেসরকারী সংস্থা সমূহের সমন্বয় সভা

প্রধানমন্ত্রীর উপহার হরিপুরে ১০১ গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় শেখ হাসিনার বিকল্প নেই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিকের মৃত্যু

দিনাজপুরে মন্দিরের প্রতিমার স্বর্ণ চুরি ঘটনায় আটক ১

তেঁতুলিয়ায় উচ্চ মূল্যের ফল ও ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

কালিয়াগঞ্জ হাট বারোয়ারি দূর্গা পূজা মন্ডপে জাতীয়তাবাদী যুবদলের সূধী সমাবেশ

দিনাজপুরে মুঠোফোন চু’রির স’ন্দেহে শিশুকে মা’রধর করে বস্তা’ব’ন্দী