Sunday , 28 December 2025 | [bangla_date]

বীরগঞ্জে শ্রমিক দলের সাথে ধানের শীষের প্রার্থী মনজুরুল ইসলামের মতবিনিময়

বিকাশ ঘোষ, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জু ইসলামকে বিজয়ী করার লক্ষ্যে বীরগঞ্জ উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে বীরগঞ্জ উপজেলার ৫নং সুজালপুর ইউনিয়নের হাবলু হাট দারুল আইতাম মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক দল বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আজাহারুল ইসলাম রাজা। তিনি তার বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। তিনি শ্রমিক দলসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর–১(বীরগঞ্জ–কাহারোল) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম মঞ্জু সভায় আগত নেতাকর্মীরা বলেন, মনজুরুল ইসলাম একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তার নেতৃত্বেই দিনাজপুর–১ আসনে বিএনপি নতুন করে জনসমর্থন ফিরে পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মতবিনিময় সভায় স্থানীয় শ্রমিক নেতা-কর্মী ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নানা আয়োজনের মধ্যে দিয়ে ড্রইং স্কুল দিনাজপুরে ব্যতিক্রমধর্মী মেহেদী উৎসব পালিত

যায়যায়দিন প্রতিনিধি কবিরুল ইসলামের মমতাময়ী মায়ের যানাযা সম্পন্ন

বড়দিন উপলক্ষে ফুলবাড়ীর ৫৮টি গির্জায় জিআর কর্মসুচির চাল বিতরণ

আটোয়ারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া

খানসামা ও চিরিরবন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা

ঠাকুরগাঁও সদর উপজেলায় নতুন একটি ইউনিয়নের জন্ম হল

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীর এক ব্যবসায়ী করোনায় মৃত্যু

ঠাকুরগাঁওয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পঞ্চগড়ে কারফিউর অষ্টম দিনে সব কিছুই স্বাভাবিক, নাশকতার তিন মামলায় মোট গ্রেফতার-৩৫

বীরগঞ্জে ছয়মাসের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার