Tuesday , 30 December 2025 | [bangla_date]

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে লিপন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।

উপজেলার পাল্টাপুর ইউনিয়নের বুড়ির হাট থেকে বেলতলি পাকা সড়কে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

লিপন ইসলাম উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সাদুল্যা পাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আনুমানিক সকাল ৯টার দিকে বুড়ির হাট-বেলতলি পাকা সড়কে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন লিপন ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুল ইসলাম জানান, অজ্ঞাত একটি চার্জা ভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত লিপন এর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ভাই আশরাফুল ইসলাম বাদী হয়ে সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইনে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ

ঠাকুরগাঁওয়ে জুট মিলে অগ্নিকান্ডের ঘটনায় কোটি টাকার উৎপাদিত পণ্য ভষ্মীভুত

হরিপুর উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় ২৩টি ভারতীয় গরু উদ্ধার

হরিপুরে দ্রুত গতিতে এগিয়ে চলছে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ

ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

চিরিরবন্দরে আহমদিয়া সম্প্রদায়ের জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আওয়ামী লীগের মতো করলে একই রকম দশা আমাদেরও হবে: মির্জা ফখরুল

পঞ্চগড় চেম্বারের নতুন সভাপতি আলহাজ্ব শরিফ হোসেন

ফেনীতে পুলিশ-যুবক হাতাহাতি, ৩ পুলিশ সদস্য ক্লোজড