Sunday , 14 December 2025 | [bangla_date]

বীরগঞ্জে ৫২টি শিখন শিকড় কেন্দ্রের শিশুদের গ্র্যাজুয়েশন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে অনুষ্ঠানিকভাবে ৫২টি শিখন শিকড় কেন্দ্রের শিশুদের গ্র্যাজুয়েশন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শাহজিদা হক।
বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার খুর্শিদা ফেরদৌসী ও মোস্তারিনা বেগম।

বক্তারা শিশুদের প্রারম্ভিক শিক্ষা ও বিকাশে শিখন শিকড় কেন্দ্রের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে ৭টি কেন্দ্রের ৪০ জন শিশুকে ১টি করে মেলামাইন মগ ও প্লেট প্রদান করা হয়।

এছাড়া বাকি কেন্দ্রগুলোর শিশুদের মাঝে সংশ্লিষ্ট সিএমসি কমিটির মাধ্যমে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে আনন্দ যোগ করে।

অভিভাবক ও স্থানীয় প্রতিনিধিরা এ উদ্যোগকে শিশুদের ভবিষ্যৎ শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও