Tuesday , 9 December 2025 | [bangla_date]

বোচাগঞ্জে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস পালন

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বোচাগঞ্জে (৯ডিসেম্বর) মঙ্গলবার“ দুর্ণীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে অগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস ২০২৫ পালন করা হয়েছে। সকাল ১০টায় উপজেলা ক্যাম্পাসে জাতীয় সংগীত এবং জাতীয় ও দুর্নীতি প্রতিরোধ এর পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। এর পর বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার। উদ্বোধন শেষে উপজেলা ক্যাম্পাসে জনসচেতনতা মুলক রেলি ও মানববন্ধন করার পর উপজেলা সভাকক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সেতাবগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক আব্দুস সাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান।
উপজেলা (ইউডিএফ) কর্মকর্তা এস.এম জসীম উদ্দীন এর সঞ্চালনায় এছাড়াও সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজিদ তানভী শোভন ও সেতাবগঞ্জ সরকারী কলেজের (অবসর) প্রাপ্ত অধ্যাপক মোঃ আক্কাস আলী। সভায় বক্তারা আগামী দিনের ভাবিষ্যৎ তরুনদের সাহস ও নৈতিকতাকে কাজে লাগিয়ে দুর্ণীতি মুক্ত সুন্দর বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। এসময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জুলেখা খাতুন, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ আহ্সান সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মানুষ যেখানে মাদক সেখানে আইনশৃঙ্খলা কমিটির সভায় — রাণীশংকৈলের ইউএনও

কাহারোলে মডেল মসজিদের উদ্বোধন

রনিক সভাপতি, ইউসুফ সম্পাদক পঞ্চগড়ে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা

বাংলাদেশ ছাত্রলীগ দেশ ও জনগণের কল্যাণে স্মাট বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে …..ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন

রাণীশংকৈলের দবিরুল ইসলামের ইন্তেকাল

রাণীশংকৈলে সুদমুক্ত ঋনে দক্ষতা অর্জন শীর্ষক প্রশিক্ষণ 

বিরলে তরুন কৃষি উদ্যোক্তারা সম্বলিত উদ্যোগে স্ট্রবেরি চাষ করে আট লাখ টাকা লাভের আশা

দেশের ছয় জেলায় বজ্রপাতে ঝরল ১৮ প্রাণ

এক দিনের ব্যবধানে আবারো এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই হচ্ছে পশু জবাই