Monday , 15 December 2025 | [bangla_date]

বোচাগঞ্জে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নে ১৬৫টি পরিবারের মাঝে ছাগল বিতরণ

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জে (১৫ডিসেম্বর) সোমবার সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ১৬৫টি পরিবারের মাঝে ২টি করে ছাগল ও ছাগলের জন্য ২৫কেজি দানাদার খাদ্য, মেডিসিন, ৫টি ফ্লোর ম্যাট এবং গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা প্রাণীসম্পদ অফিস কার্যালয়ের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। অনুদান বিতরণ শেষে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবু কায়েস বিন আজিজ বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের জীবনমান উন্নয়নে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় আজকে আমরা উপজেলার ১৬৫টি পরিবারের মাঝে ২টি করে ছাগল ও ছাগলের জন্য ২৫কেজি দানাদার খাদ্য, মেডিসিন, ৫টি ফ্লোর ম্যাট এবং গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করছি। আমাদের উদ্দেশ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের ভাই বোনেরা যাতে সঠিক ভাবে ছাগল লালন পালন করে তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করার মাধ্যমে দারিদ্রতা দুর করে আর্থিক ভাবে স্বাবলম্বী হতে পারে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা

ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে যুবককে হত্যার অভিযোগে মামলা

বীরগঞ্জে শিশুদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ

বঙ্গবন্ধু মেধা অন্বেষণ -২০২৪ “ভাষা ও সাহিত্য” বিষয়ে দেশসেরা আতিফা রহমানকে সংবর্ধনা প্রদান

স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ স্বামী কারাগারে

সরকার দরিদ্র অসহায় অসুস্থ এসব মানুষদের ভুলে যায়নি -মজাহারুল হক প্রধান এমপি

বীরগঞ্জে আদালতের নির্দেশে ঘরবাড়ি উচ্ছেদ, বসতবাড়ি হারিয়ে ৬টি পরিবার খোলা আকাশের নিচে

চাঁদ দেখা যায়নি, শবেবরাত ২৯ মার্চ

রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে নৌকার বিদ্রোহে-৭ ধানের শীষে-১

ঠাকুরগাঁওয়ে কৃষকলীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি কমিটির সভা