Saturday , 20 December 2025 | [bangla_date]

বোচাগঞ্জে ধ্বংস স্তুপে পরিণত হয়েছে সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আসলামের দো-তালা বাড়ি। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে থানায় জিডি

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সেতাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ আসলামের বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে হেলমেড পরিহিত ২০/২৫টি মটরসাইকেল যোগে আসা একদল যুবক।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত আনুমানিক ৮ টা থেকে সোয়া ৮ টার মধ্যে ঘটেছে এ ঘটনা। আগুন লাগার সংবাদ পেয়ে প্রায় ৪০ মিনিট পর পুলিশের সহযোগীতায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর বাড়ি ও সাবেক পৌর মেয়র আসলামের বাড়ি প্রায় সম্পূর্ণ ভস্মিভুত হয়ে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আরেক মেয়র আব্দুস সবুরের বাড়ীর আগুন দেওয়া হলেও স্থানীয়রা নিভিয়ে ফেলে। এই সময়ে এক যুবলীগ নেতার বাড়ীতে ভাংচুর করা হয়েছে।
স্থানীয় কয়েকজন এলাকাবাসী জানিয়েছে, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ চৌধুরী শহীদ শরীফ ওসমান হাদীকে জঙ্গি আখ্যায়িত করে ফেসবুকে যে ভিডিও ভাইরাল হয়েছে তার পরিপেক্ষিতে এই ঘটনা ঘটনা ঘটতে পারে। আগুনের ঘটনার পর উপজেলার সাধারণ মানুষ আতংকিত হয়ে দোকানপাঠ বন্ধ করে দেয়।
শুক্রবার রাত থেকেই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে, ঘটনাস্থল ঘিরে রেখেছিল বলে জানিয়েছেন, বোচাগঞ্জ থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান মিজান। উক্ত ঘটনায় দু’টো বাড়ির আসবাবপত্র ও মালামাল পুড়ে গেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
আটোয়ারীতে ৫ দফা দাবিতে জামায়াতে  ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আটোয়ারীতে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বালিয়াডাঙ্গীতে পারিবারিক জমির ঘটনাকে কেন্দ্র করে মিথ্যার আশ্রয় নিয়ে হাসপাতালে ভর্তি

বীরগঞ্জে ভোক্তা অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে ১১ হাজার টাকা জরিমানা

পীরগঞ্জে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

বিশ্ব শিশু দিবসের অরবিন্দ শিশু হাসপাতালের বর্ণাঢ্য র‌্যালী

বড়পুকুরিয়ায় ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন

জাতীয় সাঁতার দলে ডাক পেলেন বোচাগঞ্জের মিনহাজ শাহরিয়ার আয়ন

পাঁচদিন ব্যাপী অনুষ্ঠিত হলো বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

দিনাজপুর-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন

প্রাইভেট স্টেট কলেজে প্রফেসর মোঃ ছাইয়েদুল  হক এর অধ্যক্ষ হিসেবে যোগদান

প্রাইভেট স্টেট কলেজে প্রফেসর মোঃ ছাইয়েদুল হক এর অধ্যক্ষ হিসেবে যোগদান