Sunday , 14 December 2025 | [bangla_date]

বোচাগঞ্জে মাদক ডিলার ফাহিমকে ৬মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা!!
দিনাজপুরের বোচাগঞ্জে (১৪ডিসেম্বর) রবিবার ১নং-নাফানগর ইউনিয়নের টেনা গ্রামের বসবাসকারী মোঃ জোবাইদুর রহমানের পুত্র মাদক ডিলার মোঃ ফাহিম হোসেন (২৫)কে টাপেন্টা ডল ট্যাবলেট সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা লঙ্ঘনের দায়ে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার মোঃ

মারুফ হাসান। উল্লেখ থাকে যে গত (১৩ডিসেম্বর) শনিবার দিবাগত রাতে নাফানগর ইউনিয়নের শিমুলতলী নামক স্থানে একজন মাদকসেবী মাদক সেবন করে জনসাধারণের শান্তি বিনষ্ট করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর নির্দেশে এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান চালিয়ে ১৬পিস টাপেন্টা ডল ট্যাবলেট সহ মাদক ডিলার ফাহিমকে আটক করে। সকালে তাকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান ফাহিমকে ভ্রাম্যমান আদালতের ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

এশিয়ার সর্ববৃহৎ গাছে থোকায় থোকায় সুর্যপরী আম, ২ লাখ টাকা বিক্রির আশা !

দিল্লির তালেবান সংকট, আফগানিস্তানে পট পরিবর্তনে বড় ক্ষতির সামনে ভারত?

ঠাকুরগাঁওয়ে মিনা দিবস পালন

বীরগঞ্জ উপজেলা ইউপিতে নৌকার মাঝি হলেন যারা

পঞ্চগড়ে চিকিৎসক সংকটে নিজেই সিজারিয়ান অপারেশন করছেন সিভিল সার্জন

ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র দিল এসএসসি-২০০০ কিংবদন্তী বন্ধুবৃত্ত

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন: বিএনপি’র প্রার্থীর প্রচারনায় বাঁধা, হয়রানী, গ্রেফতার মিথ্যা মামলার অভিযোগ সংবাদ সম্মেলনে

পীরগঞ্জে মানব কল্যাণ পরিষদ, এম কে পি আয়োজনে উপজেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত।।

জাঁকজমক ভাবে প্রথমবার রহিমানপুরে ওয়ার্ড বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

দিনাজপুরে কৃষি মন্ত্রণালয়ের অধীনে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত