Thursday , 18 December 2025 | [bangla_date]

বোচাগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা!!
দিনাজপুরের বোচাগঞ্জে (১৮ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১১টার সময় উপজেলার ৬নং-রনগাও ইউনিয়নের হাটরামপুর পেট্রোল পাম্পের সামনে ব্যাটারি চালিত অটোরিকশা এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী ৩নং-মুর্শিদহাট হরিশ্চন্দ্রপুর গ্রামের বসবাসকারী বিষ্ণু অধিকারীর পুত্র নিরঞ্জন অধিকারী (৩২) মর্মান্তিকভাবে মৃত্যু বরণ করেছে।
এ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক সঞ্জয় কুমার ৫নং- চাতইল ইউনিয়নের আনোড়া গ্রামের বসবাসকারী দুলাল রায় এর পুত্র ও একই গ্রামের বসবাসকারী অপর আরোহী

বিনয় চন্দ্র রায় এর পুত্র প্রসেনজিৎ রায় (২৫) গুরুতর আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত নিরঞ্জন অধিকারীর লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে থাকতে দেখা গেছে। এ বিষয়ে বোচাগঞ্জ থানায় একটি এক্সিডেন্ট মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈলে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু

অধিক ফসল উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মান সম্মত বীজ মূল ভুমিকা রাখে -পরিচালক বীজ প্রত্যয়ন অধিদপ্তর

আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা ও মাসিক সমন্বয় সভা

প্রশাসনের আশ্বাস রাণীশংকৈলে ধর্ষক গ্রেফতারের দাবীতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সূধীজনের আয়োজনে বিশাল সূধী সমাবেশ

দেবীগঞ্জে দুই শতাধিক শীতার্ত মানুষকে শীতবস্ত্র দিয়েছে প্রশিকা

বীরগঞ্জে মাদ্রাসার শ্রেণী কক্ষের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন

পঞ্চগড়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জুয়াড়ি আটক

মিথ্যা যদি বলতেই হয়…

অতিতের সব রেকর্ড ভেঙে দেশে একদিনে মৃত্যুর-৮৩, আক্রান্ত-৯ হাজার ৮২২