Sunday , 28 December 2025 | [bangla_date]

বোচাগঞ্জ উপজেলার আটগাঁও প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন

মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা!! দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ৪নং-আটগাঁও ইউনিয়নের আটগাঁও প্রাথমিক বিদ্যালয়ে (২৮ ডিসেম্বর) রবিবার
ঝরে পড়া শিক্ষার্থী রোধ এবং শিক্ষার্থীদের নিয়মিত স্কুলমুখী করণ, ভর্তিবৃদ্ধি ও শিক্ষার্থীদের পুষ্টির অভাব পূরণ করার লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্তৃক স্কুল ফিডিং কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সকাল ১১টায় বিদ্যালয় হল রুমে বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ সোহেল রানা এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু বক্বর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা সহকারী শিক্ষা অফিসার অনুপম ঘোষ, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল আক্তার ও বেসরকারি প্রতিষ্ঠান (ইএসডিও) এর এরিয়া ম্যানেজার মোঃ আবু বক্কর সিদ্দিক। আলোচনা শেষে সিডিউল অনুযায়ী শিক্ষার্থীদের মাঝে বন রুটি, সিদ্ধ ডিম এবং অভিভাবকদের উন্নত মানের নাস্তা আপ্যায়ন করানো হয়। বিদ্যালয় চলাকালীন প্রতিদিন শিক্ষার্থীদের মাঝে এই কর্মসূচি অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে নেসকো’র প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন

দিনাজপুরের ফুলবাড়ীতে বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩

ঠাকুরগাঁওয়ে শিশু নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

পীরগঞ্জে আধুনিক ভূমি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

পীরগঞ্জে স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন

পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা

আদর্শ মহাবিদ্যালয়ে পবিত্র আশুরার শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার

২৭ আগষ্ট সংবাদপত্র কালো দিবস উপলক্ষে দিনাজপুর প্রেসকা¬বের নানা কর্মসুচী পালন

পঞ্চগড়ে হাফেজ তিন সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় এক পরিবার

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় সাড়ে ৪ বছরের শিশু ধর্ষনের শিকার – ধর্ষক গ্রেফতার