Wednesday , 24 December 2025 | [bangla_date]

বোদায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও শুকনা খাদ্য বিতরণ করলেন ইউএনও

আব্দুর রহমান, বোদা(পঞ্চগড়):

পঞ্চগড়ের বোদা উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২২ ডিসেম্বর) রাতে উপজেলার ১০টি ইউনিয়নের শতাধিক দরিদ্র পরিবারের মাঝে উন্নতমানের কম্বল ও চাল, ডাল, তেলসহ ৮ প্রকারের শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে প্রত্যেক ইউনিয়নের সবচেয়ে দরিদ্র পরিবারের তালিকা সংগ্রহ করা হয়। তালিকা অনুযায়ী উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের তত্ত্বাবধানে প্রত্যেক উপকারভোগীর বাড়িতে গিয়ে কম্বল ও শুকনা খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। উপজেলার সদর ইউনিয়ন ও সাকোয়া ইউনিয়নে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম। উপজেলার কাজলদীঘি, কালিয়াগঞ্জ ও বড়শশী ইউনিয়নে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম। চন্দনবাড়ি ও পাঁচপীর ইউনিয়ন বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা। ঝলইশালশিড়ি ও ময়দানদিঘী ইউনিয়ন বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আহমেদ রাশেদ উন নবী। বেংহারি বনগ্রাম ও মাড়েয়া ইউনিয়ন বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়ালিফ মন্ডল ও উপজেলা আইসিটি অফিসার ধনেশ্বর চন্দ্র রায়। উল্লেখ্য, এর আগেও উপজেলার ১০টি ইউনিয়নে ১৫০ পিস করে মোট ১,৫০০ পিস এবং বোদা পৌরসভায় ১০০ পিসসহ সর্বমোট ২,০০০ (দুই হাজার) পিস কম্বল বিতরণ করা হয়েছে। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এই কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী আতাউর রহমান বাবু

কাহারোলে শিক্ষককে লাঞ্ছিত ও প্রাণ নাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন

রাস্তার পাশেই রেখেছেন ইফতার,নিচ্ছেন অসহায়রা

বীরগঞ্জে প্রতিষ্ঠিত হিমাগার গুলোর সার্বিক সহযোগিতায় আলু চাষী,

ঘোষিত তফশিল প্রত্যাহারের দাবিতে পঞ্চগড়ে জাসদের মানববন্ধন

দিনাজপুর ইনার হুইল ক্লাবের সেমিনার অনুষ্ঠিত

পীরগঞ্জে প্রতিবন্ধীদের নিয়ে গোলটেবিল বৈঠক

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন

হাবিপ্রবিতে শুদ্ধাচার সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা