Friday , 26 December 2025 | [bangla_date]

বড়দিন উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ!!

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। এ সময় বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী দুই দেশের যাত্রী পারাপার।
আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
তিনি জানান, বড়দিন উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল থেকে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম। আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটিসহ দুইদিন বন্ধের পর আগামী শনিবার থেকে যথারীতি বন্দরের সকল কার্যক্রম স্বাভাবিক হবে।
এদিকে হিলি ইমিগ্রেশনের ওসি আরিফুল ইসলাম জানান, যেকোনো উৎসব বা দিবসে হিলি বন্দর বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকে, আজও স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রে-ফতার

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ট এসআই নির্বাচিত হলেন আশরাফুল ইসলাম

দেশের বড় ঈদ জামাত দিনাজপুরের গোর-এ শহীদ বড় ময়দানে একসাথে দুই লাখের বেশি মুসল্লির ঈদের নামাজ আদায়

১৯ আগস্ট থেকে চলবে সব গণপরিবহন, চালু হচ্ছে পর্যটনকেন্দ্র

১৯ আগস্ট থেকে চলবে সব গণপরিবহন, চালু হচ্ছে পর্যটনকেন্দ্র

দিনাজপুরে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপন

বিনামূল্যে সেমিপাকা টয়লেট পেল পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের ২৯টি দরিদ্র পরিবার

পীরগঞ্জে ৯০পিচ ট্যাপেন্ডাটল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পীরগঞ্জে সেনগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আটোয়ারীতে বেগম খালেদা জিয়া’র রুহের  মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আটোয়ারীতে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

এলজিএসপি’র জেলা সমন্বয়ন কমিটির সভা