Sunday , 7 December 2025 | [bangla_date]

মারা যাওয়া আত্মীয়কে দেখে ফেরার পথে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ

মারা যাওয়া আত্মীয়কে দেখতে গিয়ে বাড়ি ফেরা হলো না শাশুড়ি ও পুত্রবধূর। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন। হতাহতরা সবাই একই পরিবারের সদস্য। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ৭টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিনাজপুর সদরের শশরা ইউপির চুনিয়াপাড়া এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, দিনাজপুর সদর উপজেলার উথরাইল ইউনিয়নের নুনাইজ গ্রামের আজিজুর রহমানের স্ত্রী খাদিজা বেগম ও রফিকুল ইসলামের স্ত্রী শেফালী (৩৮)। তারা সম্পর্কে শাশুড়ি ও পুত্রবধূ।
আহতরা হলেন, ময়ুরী (২৩), রামা আক্তার (৪৫), শরিফা (৪৫), রওশনারা (৪০), আমেনা (৩৮), রাহেনা (৪৫) ও ইজিবাইকের চালক খলিলুর রহমান (৩৫)।
স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা যায়, সদরের শশরা ইউপির সাহেবগঞ্জ হাটে শনিবার সকাল ১০টার দিকে আত্মীয় মাজেদা বেগম মারা যান। খবর পেয়ে খাদিজা বেগম ও শেফালীসহ ওই পরিবারের অন্য সদস্যরা একসাথে দেখতে যান। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে চুনিয়াপাড়ায় ট্রাকের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষ হয়।এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ইজিবাইকের চালক খলিলুর রহমানের মা খাদিজা বেগম মারা যান। পরে আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে শেফালী মারা যান। আহত খলিলুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানায়।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মনিরুজ্জামান জানান, ট্রাক ও ইজিবাইক দুর্ঘটনায় দুই নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে বিলুপ্ত সাইনবোর্ড সংস্কার করে প্রতিষ্ঠানটির হারানো পরিচয় জীবন্ত করে তোলা হয়েছে শহীদ জিয়াউর রহমান রেড ক্রিসেন্ট হাসপাতাল

বীরগঞ্জে ‘আমাদের ক্লিনিক’ নামীয় প্রতিষ্ঠান কে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে’ তথ্য আপার উঠান বৈঠক!

বিরলে বেগম জিয়ার রোগমুক্তি কামনায়  ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

বিরলে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গোপি কৃষ্ণ রায় সভাপতি, নবাব সেলিম কে সম্পাদক করে “বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট”-এর উপজেলা কমিটি গঠন।

দূর্বৃত্তরা স্বপ্ন ভাঙলো কৃষক হরিলালের

জনগণ নৌকায় ভোট দেয় বলেই উন্নয়নশীল মর্যাদা পেয়েছে বাংলাদেশ -এমপি মনোরঞ্জন শীল গোপাল

গোলাম হোসেন সভাপতি, প্রভাত সমির সাধারণ সম্পাদক আজাদ স্পোটিং ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

নবাবগঞ্জে ডেভিলহান্টের অভিযানে  আওয়ামী লীগের ২ জন আটক

নবাবগঞ্জে ডেভিলহান্টের অভিযানে আওয়ামী লীগের ২ জন আটক

শতাধিক আরোহী বাঁচানো ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম মারা গেছেন