Saturday , 20 December 2025 | [bangla_date]

রাণীশংকৈলে ওসমান হাদির গায়েবানা জানাযা

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে ২০ডিসেম্বর শনিবার বিকাল ৩টায় গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়।
জানাযায় বক্তব্য দেন-গনঅধিকার পরিষদ ঠাকুরগাঁও ০৩ আসনের এমপি প্রার্থী মামুনুর রশিদ, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার,জামায়াতের যুব নেতা মোকারম হোসাইন,ছাত্র আন্দোলনের নেতা আল হাবিব। এসময় বক্তারা বলেন, শরীফ ওসমান হাদি কোনো রাজনৈতিক দলের এজেন্ট ছিলেন না এবং তিনি কোনো দলের বিরুদ্ধে বক্তব্য দেননি। তিনি কেবল বাংলাদেশের স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছেন এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা আরো বলেন, প্রশাসন ও সংশি¬ষ্ট গোয়েন্দা সংস্থাগুলো কী ভ‚মিকা পালন করছে তা জনগণ জানতে চায়। তাদের অভিযোগ, এখন পর্যন্ত কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়নি এবং প্রশাসনের ব্যর্থতা বা মদদেই অভিযুক্তরা দেশ ছেড়ে ভারতে পালিয়েছে। গায়েবানা জানাযায় ইমামোতি করেন জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি মৌঃ মাসউদ আলম।
অপরদিকে গতকাল সন্ধায় এনসিপি, গণঅধিকার পরিষদ ও ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ মিশিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে ৭৬ পিছ ইয়াবাসহ ২ জন আটক

ঠাকুরগাঁওয়ে শিক্ষক-অভিভাবক সমাবেশ

ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

দিনাজপুরে এসিআই মটরস ইয়ামাহার উদ্যোগে মোটরসাইকেল চালানোর প্রশিক্ষন

শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার শিক্ষার পাশাপাশি তোমাদের প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে

বিরলে ইউপি নির্বাচন পরবর্ত্তী সহিংসতার ঘটনায় প্রার্থীসহ ২৮ জনের নামে মামলা, গ্রেফতার-২

রাণীশংকৈলে প্রশাসনিক কর্মকর্তার মাদক সেবনের ছবি ভাইরাল

আলোর পথে ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় বয়ষ্কদের মাঝে কম্বল বিতরণ

হরিপুরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

প্রচেষ্টা ব্লাড ব্যাংক বীরগঞ্জ শাখার পক্ষ হতে নবাগত ইউএনও কে ফুলের শুভেচ্ছা