Thursday , 4 December 2025 | [bangla_date]

রাণীশংকৈলে কৃষি কর্মকর্তাকে মারধরের ঘটনায় , থানায় মামলা, তদন্ত কমিটি গঠন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সার বিতরণকে কেন্দ্র করে উপ-সহকারি কৃষি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অবশেষে বৃহস্পতিবার ৪ ডিসেম্বর ৮ জনের নামে থানায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি জেলা কৃষি অফিস তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
জানা যায়, গত ২ ডিসেম্বর (মঙ্গলবার) উপজেলার উমরাডাঙ্গী বাজারে সার ডিলার মল্লিক ট্রেডার্সের প্রতিনিধি মোজাম্মেল হোসেন কৃষকদের মাঝে সার বিতরণ করছিলেন। ঠিক সেই সময় ৩টি ভ্যানে করে ৩৩ বস্তা সার ৫ জন কৃষক নিয়ে যাওয়ার দৃশ্য দেখে কৃষক যাওয়ার দৃশ্য দেখে অন্যান্য কৃষকরা উত্তেজিত হয়ে উঠে। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন দুপুরের খাবারের কথা বলে সেখান থেকে সরে যান।
এ সময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলামকে ঘটনাস্থলে আসার অনুরোধ জানান। তিনি উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেনকে সঙ্গে নিয়ে সেখানে পৌঁছালে ক্ষুব্ধ জনতা আকতার হোসেনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে থানা পুলিশ উদ্ধার প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সহিদুল ইসলাম বলেন, “আমার সহকর্মীর অবস্থা খুবই আশঙ্কাজনক। চোখের সামনে একজন কর্মকর্তাকে মব সৃষ্টি করে মেরে ফেলার ঘটনায় আমি মর্মাহত। এব্যাপারে থানায় মামলা হয়েছে। জেলা কৃষি অফিসও তিন সদস্যের তদন্ত কমিটি করেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শষ্য আলমগীর কবির জানান, আমাকে প্রধান করে ও পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান ও রাণীশংকৈল অতিরিক্ত কৃষি অফিসার সাবের আলমকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, “আমরা সরেজমিনে তদন্ত করছি সরকারি কর্মকর্তা বা কর্মচারীর কোন গাফিলতি আছে কিনা। ঘটনাটি কিভাবে ঘটলো। তাছাড়া তদন্ত রিপোর্টটি দুই কর্মদিবসের মধ্যে জমা দিতে হবে।
রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন বাদী হয়ে ৮ জনকে আসামি করেছে। এছাড়াও ১০–১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন। তদন্ত চলছে অভিযুক্তদের শ্রীঘ্রই গ্রেপ্তার করা হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে নেকমরদ বঙ্গবন্ধু কলেজে আ’লীগের উদ্যোগে মিলাদ মাহফিল

জুম্মার নামাজের মধ্য দিয়ে হরিপুর মডেল মসজিদে নামাজ আদায় শুরু

শেখ কামালের বহুমুখী প্রতিভায় সকলকে আলোকিত হতে হবে —হুইপ ইকবালুর রহিম

চিরিরবন্দরে আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

দিনাজপুর সদর উপজেলা বিএনপির প্রস্তুতি সভা

কাহারোলে প্রাকৃতিক দুর্যোগে ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

আটোয়ারীতে গরীব ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

প্রচেষ্টা ব্লাড ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ঠাকুরগাঁওয়ে আবাসিক ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

বিএনপি’র নেতা মনজুরুল ইসলামের পদচারনায় দিনাজপুর-১ আসনের মাঠ এখন চাঙ্গা