Sunday , 7 December 2025 | [bangla_date]

সদর উপজেলা প্রশাসনের উপস্থিতিতে অরবিন্দ শিশু হাসপাতালের সেই আলোচিত নবজাতককে নিঃসন্তান দম্পতির নিকট হস্তান্তর

অবশেষে চিকিৎসা সেবায় সুস্থ হওয়ার পর হাসপাতালে ফেলে যাওয়া আলোচিত সেই শিশুটি নিঃসন্তান এক মা পেলো।
রোববার অরবিন্দ শিশু হাসপাতাল কর্তৃপক্ষ এবং কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তারা সদর উপজলা প্রশাসনের উপস্থিতিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফেলে যাওয়া শিশুটিকে সুস্থ্য করে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিঃসন্তান দম্পতির নিকট অনুষ্ঠানেকভাবে হস্তান্তর করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ হতে প্রতিনিধি সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ বোরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা শিশু কল্যাণ বোর্ড এর সদস্য সচিব গোলাম আজম ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোঃ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অরবিন্দ শিশু হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারন সম্পাদক মোঃ শামীম কবির, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ শহিদুর ইসলাম খান (শাহীন খান), শিক্ষা, তথ্য ও যোগাযোগ সম্পাদক আলহাজ্ব মোঃ হারুন-অর-রশিদ, নির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ তোতা ও কাশী কুমার দাস ঝন্টু উপস্থিত ছিলেন।
হস্তান্তর অনুষ্ঠনে সাংবাদিকদের সার্বিক বিষয় তুলে ধরে অধ্যাপক ডাঃ মোঃ নুরুল ইসলাম বলেন, গত ৬ নভেম্বর একজন মহিলা বাজারের ব্যাগে নবজাতক শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে আসে এবং নবজাতক শিশুটির মাকে ডেকে আনার কথা বলে মহিলাটি পালিয়ে যায়। পরে আমরা নবজাতক শিশুর সঙ্গে একটি চিরকুট পাই। তাতে লেখা রয়েছে শিশুটি মুসলিম। বিশেষ কারণে ফেলে গেলাম কাউকে লালন-পালন করতে দিবেন মানুষ করার জন্য।
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অরবিন্দ শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে সু চিকিৎসার জন্য অনুরোধ করে পত্র দেওয়া হয়। পরে তারা শিশুটিকে সুস্থ্য করে তুলে। তারই প্রেক্ষিতে ১১ নভেম্বর উপজলা শিশু কল্যাণ বোর্ডের সভায় শিশুটিকে লালন পালন করার জন্য পরিচর্যাকারীর জন্য ঘোষনা দিলে ১৫টি আবেদন পড়ে। আবেদনগুলি যাচাই-বাছাই করে আমরা নওগাঁ উপজেলার এনায়েতপুর (শান্তাহার) এলাকার এক নিঃসন্তান দম্পতিকে হস্তান্তর করছি।
সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ বোরহান উদ্দিন বলেন, শিশুটিকে লালন-পালন করার জন্য এবং চিকিৎসা প্রদানে অরবিন্দ শিশু হাসপাতাল যে অবদান রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই এই শিশুটি একদিন আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির নিবেদিত প্রাণ হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে দ্রব্যম‚ল্য নিয়ন্ত্রণে ও ইঁদুর নিধন অভিযানে সভা

তফশিল ঘোষণার পর জ্বালাও পোড়াও করা হলে জনগণ তা প্রতিহত করবে —— নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

বীরগঞ্জে থানা পুলিশের উঠান বৈঠক

​​​​​​​টেস্টে অধিনায়ক হলেন সাকিব, সহ-অধিনায়ক লিটন

ঠাকুরগাঁওয়ে তেলের দাম বৃদ্ধির খবরে উপচে পরা ভীড় ফিলিং স্টেশন গুলোতে

চুল কাটতে লম্বা লাইন রাণীশংকৈলে নাপিতের কদর বেড়েছে

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

পীরগঞ্জে ছিন্নমুল ও গুচ্ছগ্রামবাসীদের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁওয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষে ওয়ার্কশপ

ঠাকুরগাঁওয়ে ২৯৬ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের উদ্বোধন