Monday , 1 December 2025 | [bangla_date]

সেতাবগঞ্জে বন্ধ চিনিকল দ্রুত চালু করার দাবি

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ ২০২০ সালে দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন ছয় চিনিকলের আখ মাড়াই কার্যক্রম বন্ধ করে দেওয়ার পাঁচ বছর পূর্তি উপলক্ষে দিনটিকে কালো দিবস হিসেবে পালন করা হয়েছে। চিনিকলটি পুনরায় চালু করার দাবিতে মানববন্ধন করা হয়।
সোমবার সকাল সাড়ে ১১টায় সেতাবগঞ্জ চিনিকলের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন আয়োজন করে সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদ। পরিষদের আহŸায়ক বদরুদ্দোজা বাপনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, সেতাবগঞ্জ পৌর বিএনপির উপদেষ্টা এম ওয়ালীফ্লাড, উপজেলা জামায়াত নেতা কাজী নূর আলম প্রমুখ।
সূচনা বক্তব্য দেন সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের সদস্যসচিব সোহাগ হোসেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রাজিউর রহমান রাজু আহমেদ, শহিদুল ইসলাম, ছাত্র নেতা ফাহাদ চৌধুরী, নাজমুল হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, তৎকালীন সরকার রাজনৈতিক উদ্দেশ্য ও ব্যক্তিগত স্বার্থ রক্ষায় রাষ্ট্রীয় ছয় চিনিকল বন্ধ করে দেয়। এতে হাজারো আখচাষি, শ্রমিক, কর্মচারী ও ব্যবসায়ী কর্মহীন হয়ে পড়েন।
তাদের মধ্যে গভীর হতাশা জন্ম নেয়। রাষ্ট্রীয় সম্পদ লুটপাট বন্ধ ও জনগণের অধিকার রক্ষায় চিনিকল পুনরায় চালু করা এখন সময়ের দাবি। অন্তর্বতীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম ধাপে সেতাবগঞ্জ ও শ্যামপুর চিনিকল চালুর সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অনুমোদন করলেও এখন পর্যন্ত অর্থ ছাড় না হওয়ায় আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, ‘চিনিকল এলাকার মানুষ বহু বছর ধরে দুর্দশায় দিন কাটাচ্ছে।সরকারের সিদ্ধান্তের পরও অর্থ ছাড় না হওয়া অযৌক্তিক। অবিলম্বে বরাদ্দের অর্থ ছাড় দিতে হবে এবং দ্রæত চিনিকল চালুর কার্যক্রম শুরু করতে হবে।মানববন্ধনে কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, পেশাজীবীসহ দলমত নির্বিশেষে স্থানীয়রা অংশ নেন।বক্তারা আরো বলেন, ২০২০ সালের ১ ডিসেম্বর তৎকালীন সরকারের রাষ্ট্রীয় শিল্পবিরোধী নীতি ও নির্দেশে ছয়টি চালু চিনিকল একযোগে আখ মাড়াই কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়, যা দেশের শিল্পখাতের জন্য বড় ধরনের ক্ষতি বয়ে আনে।
মানবববন্ধন শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়।
দোয়া পরিচালনা করেন সেতাবগঞ্জ চিনিকল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুনসুর আলী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চাকুরী জাতীয় করণসহ ৫ দফা দাবিতে দিনাজপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী সমিতির মানববন্ধন

যক্ষারোগ প্রতিরোধে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নিয়ে পঞ্চগড়ে নাটাবের মতবিনিময় সভা

কীটনাশক প্রয়োগ করে প্রায় এক একর ভুট্টা ক্ষেত নষ্ট

দারিদ্র বিমোচনে ক্ষুদ্র ঋণ প্রকল্প শেখ হাসিনা সরকারের মাইলফলক অবদান-সমাজসেবা ডিডি

জমিতে পানি সেচ দিতে গিয়ে  বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

জমিতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

বালিয়াডাঙ্গীতে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চায় এ্যাড: আবেদুর রহমান!

বালিয়াডাঙ্গীতে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সভাপতি ফজলুল করিম ও সম্পাদক ফারমান আলী সংগঠনের দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত পীরগঞ্জে টাংগন নদী মৎস ব্যাবস্থাপনা উন্নয়ন

হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে চাল আমদানি, কমতে শুরু করেছে দাম

স্বামী সঞ্জিত চন্দ্র রায় হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক কঠোর শাস্তির দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন