Tuesday , 23 December 2025 | [bangla_date]

স্বৈরাচার আন্দোলনের শহীদ শাহাজাহান সিরাজের ৪১ তম মৃত্যুবার্ষিকী পালিত

সোমবার যথাযোগ্য মর্যাদায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে শহীদ শাহজাহান সিরাজ এর ৪১ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর আয়োজনে।
১৯৮৪ সালের তৎকালীন রাজশাহী বিশ^ বিদ্যালয়ের জাসদ সর্মথিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুরের কৃত্তি সন্তান, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ৪৮ ঘণ্টা ধর্মঘটের প্রথম দিনে তৎকালীন বিডিয়ারের গুলিতে শহীদ হন শহীদ শাহাজাহান সিরাজ।
শহীদ শাহজাহান সিরাজ এর গ্রামের বাড়ি গোদাগাড়ীতে জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম শহীদুল্লাহ নেতৃত্বে শোক র‌্যালি বের হয়। র‌্যালি শেষে মরহুমের পারিবারিক গোরস্থানে তার কবরে নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জাসদ নেতা মোঃ সাইফুল ইসলাম, জেলা ছাত্রলীগ (জাসদ) এর সভানেত্রী মায়া রাণী অভি, জাতীয় নারী জোটের জেলা সভাপতি এলমা লতিফ শিল্পি সহ শহীদ শাহাজাহান সিরাজের ছোট ভাই জাসদ নেতা এ্যাড. নাজমুল ইসলাম বক্তব্য রাখেন।
জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম শহীদুল্লাহ বলেন আমার ১৯৮৪ সালে এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদ এবং দিনাজপুরের কৃত্তি সন্তানকে হারিয়েছি। তার আর্দশ এবং দলের প্রতি কর্তব্য আগামী প্রজন্ম নেতা-কর্মীদের অন্যায় অত্যাচার নির্যাতনের বিরোধে সংগ্রামী হওয়ার সাহস জোগাবে। এই ঘটনা তৎকালীন সময় দেশব্যাপী ছাত্র শ্রমিক সংহতির এক উজ্জল দৃষ্টান্ত গড়ে উঠে ইতিহাসের পাতায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পায়ে হেঁটে বিশ্বভ্রমণ শেষে দিনাজপুরে নেপালি যুবক

খানসামায় কোরবানিকে নিয়ে কটুক্তি করায় যুবক আটক

ঠাকুরগাঁওয়ে বিশ্ব মেডিটেশন দিবস উদযাপন

দিনাজপুরে অটিজম শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব ও পুরস্কার বিতরণ

সেতাবগঞ্জ পৌরসভার নতুন মেয়র অাসলামকে পৌর অাওয়ামী লীগের সংবর্ধনা প্রদান

পঞ্চগড়ের পুলিশ সুপারের প্রেস ব্রিফিং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর জাল করা সেই মোজাম্মেল রিমান্ডে

ঠাকুরগাঁওয়ে সুগারমিল কর্মকর্তা কর্মচারিদের কৃষি বিভাগকে রাজস্বখাতে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন !

বীরগঞ্জে উপজেলা নির্বাচনে প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় প্রার্থীরা

যাত্রীবেশে রিকশাভ্যান ছিনতাই চেষ্টা, চালককে কুপিয়ে জখম

ঠাকুরগাঁওয়ে আদিবাসী পরিষদের মানববন্ধন