Monday , 22 December 2025 | [bangla_date]

হাদীর রুহের মাগফিরাত কামনায় পঞ্চগড়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ও জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদীর রূহের মাগফিরাত কামনায় পঞ্চগড়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শক্তির ব্যানারে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, পঞ্চগড় আদালতের জিপি আব্দুল বারী, ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলার সভাপতি আব্দুল হাই, খেলাফত মজলিসের পঞ্চগড় জেলা সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক, জেলা গণ অধিকার পরিষদের সভাপতি মাহাফুজার রহমান, জামায়াতের জেলা যুব বিভাগের সভাপতি তোফায়েল প্রধান, জেলা ছাত্রশিবিরের সভাপতি রাশেদ ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমূখ। পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, শহিদুল ইসলাম শহীদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। আলোচনা সভা সঞ্চালনায় সাংবাদিক আবু নাঈম ও দোয়া পরিচালনা করেন জামায়াতের পৌর আমির জয়নাল আবেদীন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বালিয়াডাঙ্গী সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির মরদেহ উদ্ধার

বালিয়াডাঙ্গী সীমান্তের নাগর নদীতে বাংলাদেশির মরদেহ উদ্ধার

বীরগঞ্জে নওপাড়া স্কুল ও কলেজের অফিস সহকারীর পুনঃ যোগদান বন্ধের দাবিতে মান’বব’ন্ধন

মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ে পাকিস্তানকে হারালো বাংলাদেশ

কাহারোলে জাতীয় সমাজসেবা দিসব পালিত

নির্বাচনি জ্বরে কাঁপছে দিনাজপুর-১ আসনের গ্রামীণ জনপদ

নির্বাচিত হলে শ্রমিক ইউনিয়নের জায়গার ব্যবস্থা করে দিবো ——— সাবেক এমপি জাহিদুর রহমান

ব্রি-১০২ দিনাজপুরে কৃষকদের মাঝে জাগাচ্ছে সম্ভাবনার আশা

বাংলাবান্ধায় নিষ্ক্রিয় করা হলো কুড়িয়ে পাওয়া মর্টারশেল

বালিয়াডাঙ্গীতে ৫০’তম জাতীয় সমবায় দিবস পালিত

বীরগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ তিনজন গ্রেফতার