Tuesday , 23 December 2025 | [bangla_date]

হিলি স্থলবন্দরের বাজারে পেঁয়াজের কেজি ৩০ টাকা

ভারত থেকে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পাওয়ায় দিনাজপুরের হিলি বাজারে কমেছে পেঁয়াজের দাম। ৭৫টাকা কেজি দরের পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে প্রকার ভেদে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে। পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতা-বিক্রেতারা।
২৩ ডিসেম্বর দুপুরে হিলি পেঁয়াজ বাজারে জানা যায়, চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিপ্রতি কমেছে ৪০টাকা। গত শনিবার ভারত থেকে আমদানিকৃত যে পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হয়েছিলো ৭০ থেকে ৭৫টাকা কেজি। দাম কমে তা মঙ্গলবার পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি হিসেবে। খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে। এদিকে দেশি মুড়ি পেঁয়াজ দাম কমে বিক্রি হচ্ছে ৫৫টাকা কেজি দরে। যা চারদিন আগে বিক্রি হয়েছিলো ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে। হঠাৎ দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষের।
পেঁয়াজ কিনতে আসা লুৎফর রহমান বলেন, পেঁয়াজের বাজার কমে গেছে। এক সপ্তাহ আগেও ১০০ টাকার কাছে পেঁয়াজ কিনেছিলাম। আজ ৪০ টাকা খুচরা দামে এক কেজি নিলাম। রফিকুল ইসলাম নামের এক ক্রেতা বলেন, পেঁয়াজ একটা নিত্যপ্রয়োজনীয় কাঁচা পণ্য। দাম কমলে আমাদের অনেক উপকার হয়। আজ বাজারে পেঁয়াজের দাম কম শুনে অনেকটা ভাল লাগছে।
হিলি বাজারে সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, পেঁয়াজের দাম কমে গেছে। তিন থেকে চার দিনের ব্যবধানে অর্ধেক দাম কমেছে। ৩৫টাকা দামে পাইকারি কিনে তা ৪০টাকা কেজি পাইকারি বিক্রি করছি।
হিলি বাজারে পেঁয়াজ পাইকারি ব্যবসায়ী শাহাবুল ইসলাম বলেন, চলতি ৭ ডিসেম্বর থেকে ভারতীয় পেঁয়াজ আমদানি হচ্ছে। বর্তমান পর্যাপ্ত পেঁয়াজ আমদানি হচ্ছে, তাই দামও কমে গেছে। প্রকার ভেদে ভারতীয় পেঁয়াজ ৩০ থেকে ৪০ কেজি দরে পাইকারি বিক্রি করছি। আশা করছি পেঁয়াজের আমদানি স্বাভাবিক থাকলে দাম আরও কমে যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মারা যাওয়া আত্মীয়কে দেখে ফেরার পথে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ

ঠাকুরগাঁওয়ে মাস্ক বিহিন ৪জনকে জরিমানা

ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা

দিনাজপুরে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কাল্ব) এর উদ্যোগে ২০তম বার্ষিক সাধারণ সভা

আমদানি রফতানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে নানা সমস্যা নিয়ে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের নিয়ে যৌথ বৈঠক

বীরগঞ্জে সেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বীরগঞ্জ পাকিস্তানী হানাদার মুক্ত দিবস ও স্বাধীনতার সুর্বণজয়ন্তী পালন উপলক্ষ্যে প্রস্ততিমূলক সভা

চিরিরবন্দরে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন আটক ৩

মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করতে সরকার অবকাঠামোর উন্নয়ন করছে-মাহমুদ আলী এমপি

স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে খানসামায় যুবকের এক মাসের কারাদন্ড