Thursday , 4 December 2025 | [bangla_date]

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

ডিপ্লোমাধারী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বৈষম্যের অবসান চেয়ে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে দিনাজপুর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ।
কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুর মেডিকেল কলেজে হাসপাতালের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা পদমর্যাদা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে অর্ধদিবস কর্মবিরতি পালন করে।
এসময় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবায় চিকিৎসক ও নার্সদের পাশাপাশি রোগ নির্ণয় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ভূমিকা অপরিহার্য। কিন্তু একই শিক্ষাগত যোগ্যতায় (ডিপ্লোমা প্রকৌশলী, নার্স,কৃষি কর্মকর্তারা) ১০ম গ্রেড পেলেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বঞ্চিত।তারা বলেন, আমরা আর সময়ক্ষেপণ মেনে নেব না। সরকার যদি দাবী না মানে তাহলে ৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) কমপ্লিট শাটডাউন পালন করা হবে।
এসময় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) তানভীর চৌধুরী,মোস্তফা হাবিব,আতিকুর রহমান, ইউনুছ আলী,ফার্মাসিস্ট আলমগীর হোসেন, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মুস্তাফিজুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) জাহিদুল ইসলাম,শাহীন সাদিকুল ফরহাদ সহ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী দেশকে উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছেন-অর্থমন্ত্রী

বীরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

বীরগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বীরগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ পরিবারের পাশে উপজেলা চেয়ারম্যান

বোচাগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে ঘন কুয়াশা ও তীব্র শীত  থেকে বীজতলা রক্ষায় পলিথিনের ব্যবহার

ঠাকুরগাঁওয়ে আবাসিক ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন

আনন্দের মাঝেও বিষাদের ছায়া বাবা-মা’র দিনাজপুরে বিয়ের ৭ বছর পর একসাথে ৩ সন্তানের জন্মদান

হরিপুরে কৃষি যন্ত্র বিতরণ

বীরগঞ্জের আত্রাই নদীতে দিবারাত্রী অবৈধভাবে বালু উত্তোলন ও আত্মসাত, প্রশাসন নিরব