Saturday , 3 January 2026 | [bangla_date]

আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধুর মৃত্যু

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে অগ্নিদগ্ধ হয়ে শান্তনা রাণী ঘোষ (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ। তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ এলাকার পুরন্দর চন্দ্র ঘোষের স্ত্রী সান্তনা রাণী ঘোষ। স্থানীয়রা জানান, গত রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় সান্তনা রাণী তার পঙ্গু স্বামী পুরন্দর সহ বাড়ির উঠানে খড় দিয়ে আগুন পোহাচ্ছিলেন। এক পর্যায়ে তার পরণের কাপড়ে আগুন লেগে যায়। কিছু বুঝে ওঠার আগেই শরীরের কোমড় হতে পা পর্যন্ত আগুন লেগে যায়। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে মারাত্মক দগ্ধ অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রোববার রাতেই রংপুরে নিয়ে যাওয়া হয়। পরে আরো উন্নত চিকিৎসার জন্য গত বুধবার তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ইদানিং অগ্নিকান্ডের ঘটনা অহরহ ঘটছে। শীতের ঠান্ডা নিবারণের জন্য অনেকেই খরকুটো দিয়ে আগুন জ্বালিয়ে ঠান্ডা নিবারণ করছে। অতি সম্প্রতি উপজেলার ছোটদাপ গ্রামের জনৈক ব্যক্তি বড়সিঙ্গিয়া এলাকায় শশুড়বাড়ীতে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছে। বামনকুমার শাহ্পাড়া গ্রামের চারটি পরিবার অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। চারটি পরিবারের মূল্যবান আসবাবপত্রসহ ৬টি গরু, ৫টি ছাগল অগ্নিদগ্ধ হয়েছে। অনেকের মতে অসাবধানতাই অগ্নিকান্ডের প্রধান কারণ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার(ভূমি) সম্মাননা পেলেন তরিকুল ইসলাম

হাবিপ্রবির নতুন ট্রেজারার হলেন প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির

সাপাহারে খাস পুকুর ও কবরস্থান দখলকারী আতাউর এর বিরুদ্ধে মানব বন্ধন অনুষ্ঠিত

পীরগঞ্জে ভ্রাম্যমাণ তথ্য মেলা অনুষ্ঠিত

বোদায় ট্রাক্টর চাপায় স্কুল শিক্ষিকা নিহত, ট্রাক্টরে আগুন

ঠাকুরগাঁওয়ে ঘর নির্মাণ কাজে বাধাঁ

রাণীশংকৈলে স্কাউটস দিবস পালিত

ঝিঁনুক কুড়িয়ে জীবিকা নির্বাহ

গ্রিনেজ বুকে নাম উঠানোয় ঠাকুরগাঁওয়ের রাসেলকে জেলা ক্রীড়া সংস্থার শুভেচ্ছা

বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া ৫৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ