Friday , 2 January 2026 | [bangla_date]

আটোয়ারীতে নূর এন্ড নাজাত ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে নূর এন্ড নাজাত ফাউন্ডেশনের আয়োজনে এবং ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ,ড্যাব এর সার্বিক সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি অনুষ্ঠিত এই মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পান হাজারো বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। ফ্রি মেডিকেল ক্যাম্পে দেশের বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল এসিস্ট্যান্ট টিম চিকিৎসা এবং পরামর্শ প্রদান করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে হৃদরোগ বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ, অর্থোপেডিক বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ, চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ, প্রসূুতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং মুখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ রোগীদের চিকিৎসা দেন। এসময় ফ্রি মেডিকেল টিমকে স্থানীয় ৩০জন স্বেচ্ছাসেবী সহযোগীতা করেন। হাতের নাগালে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেয়ে খুশি সাধারণ মানুষ। এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন ব্যক্তিরা। আগামীতে এমন ফ্রি মেডিকেল ক্যাম্পের আরো প্রত্যাশা এলাকাবাসীর। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও পরামর্শ দিতে পেরে খুশি চিকিৎসকরাও। নূর এন্ড নাজাত ফাউন্ডেশনের প্রতিনিধি বলেন, আমাদের উদ্দেশ্য প্রত্যন্ত এলাকার চিকিৎসা বঞ্চিত মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া। এক হাজারের অধিক মানুষকে আমরা ফ্রি চিকিৎসা ও ঔষধ দিয়েছি। আগামীতে এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে আশা করছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে ১১ হাজার ৬২০ হেক্টর জমিতে ভূট্টা চাষাবাদে লক্ষ্যমাত্রা নির্ধারণ

হাবিপ্রবিতে সিনিয়র অফিসারদের জন্য “শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ” কর্মশালা

মহান মুক্তিযুদ্ধে নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে ৪২ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত ভবনের উদ্বোধন

বালিয়াডাঙ্গীতে যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

পীরগন্জ যুবলীগের উদ্যোগে মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন

বীরগঞ্জে অবিরাম বৃষ্টিতে ইটভাটার ব্যাপক ক্ষতি

ঘোড়াঘাটের  সাংবাদিক মনোরঞ্জন  মহন্ত ভুট্টুর বাবা আর নেই

ঘোড়াঘাটের সাংবাদিক মনোরঞ্জন মহন্ত ভুট্টুর বাবা আর নেই

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন

একটি দল দেশে বিশৃংখলা সৃষ্টির পাঁয়তারা করছে ——বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর