Thursday , 22 January 2026 | [bangla_date]

আটোয়ারীর বলরামপুরে নির্বাচনী প্রচারণা শুরু

বোদা (পঞ্চগড়) সংবাদদাতাঃ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পঞ্চগড় ১ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। তার সমর্থকরা এখানে ধানের শীষের ফেস্টুন টানান এবং ইউনিয়ন যুবদল নেতা ফাহিম মোর্শেদ তীব্র ভোটারদের কাছে সরাসরি ভোট চান। ফাহিম মোর্শেদ তীব্র বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম অ্যাডভোকেট আশরাফুল ইসলামের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, তার পরিবারের ঐতিহ্য ও ব্যক্তিগত পরিচিতির কারণে এ ইউনিয়নে তার ব্যাপক ভোটার সমর্থন রয়েছে। তিনি ভোটারদের সঙ্গে যোগাযোগ করে নির্বাচনী এজেন্ডা তুলে ধরেন এবং ব্যারিস্টার নওশাদ জমিরের পক্ষে সমর্থন সংগ্রহ করেন।
এদিকে, নির্বাচনী প্রচারণা শুরুর মধ্য দিয়ে বলরামপুর ইউনিয়নে রাজনৈতিক কর্মকাণ্ড জোরদার হয়েছে। অন্যান্য দলও তাদের প্রার্থীদের সমর্থনে মাঠে নেমেছে বলে জানা যায়। স্থানীয়রা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা প্রকাশ করেছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বিনা পারিশ্রমিকে কোর্ট ও ডিসি চত্বর পরিস্কারের দায়িত্ব পালন করেন– আকলিমা

বীরগঞ্জ তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

বীরগঞ্জে কালভার্ট যেন মরণ ফাঁদ,ঝুঁকি নিয়ে পারাপার

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা প্রশাসক

খানসামায় ফল মেলা উদ্বোধন : নিরাপদ ফল উৎপাদনে কৃষকদের উৎসাহ

বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে বিনামূল্যে সপ্তাহব্যাপি ফ্রি টিকা দান ক্যাম্প উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে ২য় ধাপের উপজেলা নির্বাচনে প্রতীক বরাদ্দ

পঞ্চগড়ে স্বাস্থ্য বিভাগের দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দিয়েছে মেডিকেল টেকনোলজিস্টরা

কড়া নিরাপত্তায় দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ বড়মাঠে দেশের সর্ববৃহৎ ঈদ জামাতে ৩ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

ঠাকুরগাঁওয়ে বড়গাও ইউনিয়নের ভুলিল – ফারাবাড়ির গ্রামীণ সড়কের গাছ কেটে ফেলার চেয়ারম্যানের হরিলুট ভেস্তে দিলেন ইউএনও !