Wednesday , 21 January 2026 | [bangla_date]

চিরিরবন্দরে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান জরিমানা

মো. রফিকুল ইসলাম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক ও পরিবহন আইন ভঙ্গের অভিযোগে অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান চালিয়ে অন্তত পৌঁণে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। গত ১৯ জানুয়ারি সোমবার বিকালে চিরিরবন্দরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় দুইটি অবৈধ ট্রাক্টরকে আটক করে ১২ হাজার টাকা জরিমানা করেন তিনি। অভিযান পরিচালনা করে গত ৪দিনে ১৮টি ট্রাক্টরের বিরুদ্ধে ১ লাখ ৭২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ বলেন, দিনের বেলা চলাচলরত এসব অবৈধ ট্রাক্টরের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। নিরাপদ সড়কের স্বার্থে যে নিদের্শনা জারি করা হয়েছে, তা শতভাগ বাস্তবায়নে আমরা কাজ করে যাবো।
উল্লেখ্য গত ১২ জানুয়ারি উপজেলার বিন্যাকুড়ি-বেলতলী সড়কের ক্লাবের মোড় নামক স্থানে ইটবোঝাই ট্রাক্টর ও ব্যাটারীচালিত ইজিবাইকের মুখোমুখী সংঘর্ষের ঘটনায় দুইজন এসএসসি পরীক্ষার্থী নিহত ও ৫জন আহত হয়। এ ঘটনায় অবৈধ ট্রাক্টর চলাচল বন্ধের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর দুইদিন সড়ক অবরোধ ও বিক্ষোভের পর দিনের বেলা ট্রাক্টর চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে উপজেলা প্রশাসন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে আমগাঁও ইউনিয়নের নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী পাভেল তালুকদারের ব্যাপক গণসংযোগ

প্রকৃত ও সঠিক নিয়মে প্রাণির রোগ সনাক্ত করতে পারলে মানুষ সুরক্ষিত থাকবে

মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনায় সকলকে ঐক্যবদ্ধ হতে হবে -হুইপ ইকবালুর রহিম

তেঁতুলিয়ায় ক্ষুদ্র উদ্যোক্তা ও টিউলিপ চাষীদের সাথে মতবিনিময়

ঠাকুরগাঁওয়ে ক্লিনিকে এক নারীকে শ্লীলতাহানীর অভিযোগে কর্মচারী আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন দিনাজপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আবু তৈয়ব আলী দুলাল

ঠাকুরগাঁওয়ে জন্ম-মৃত্যু নিবন্ধন ও কৃষি ভূমি সংস্কার বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যানের সহধর্মীনির পরলোকগমণ

ঘোড়ার মাংস হালাল করেছে পঞ্চগড়ের আদালত

কাহারোলে ভ্রাম্যমান আদালত কর্তৃক  ১ লক্ষ টাকা জরিমানা আদায়

কাহারোলে ভ্রাম্যমান আদালত কর্তৃক ১ লক্ষ টাকা জরিমানা আদায়