Tuesday , 6 January 2026 | [bangla_date]

ছাত্রীনিবাস থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরে একটি ছাত্রী নিবাস থেকে ঝুলন্ত অবস্থায় মোস্তারিনা আক্তার নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে দিনাজপুর শহরের বালুবাড়ী দিনাজপুর সরকারি মহিলা কলেজ মোড়ে লিংকা ছাত্রী নিবাসে এ ঘটনা ঘটে।
মৃত কলেজছাত্রী মোস্তারিনা আক্তার দিনাজপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তার গ্রামের বাড়ি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলুবাড়ি গ্রামে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশটি ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। মেয়েটি নিজের ওড়না ব্যবহার করে আত্মহত্যা করেছে। পরে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি বলেন, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জাতীর জনক শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে প্রেসক্লাবের সাংবাদিকদের শ্রদ্ধাঞ্জলী অর্পণ

গণমাধ্যম সঠিক কাজ না করলে গণতান্ত্রিক সমাজ ক্ষতিগ্রস্ত হয় : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বাংলাদেশ অসাম্প্রদায়িকতার প্রতীক -এমপি মনোরঞ্জন শীল গোপাল

পাটের গৌরবময় সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে —-বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ইঞ্জিনিয়ার্স ডে পালিত

ঘোড়াঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমি রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

বীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে যুবতীকে নিয়ে অসামাজিক কাজে সম্পৃক্ত ভেটেরিনারি সার্জনের বিরুদ্ধে চিঠি

ঠাকুরগাঁওয়ে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন-জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল

রাণীশংকৈলে আসিয়াব কর্তৃক শীতার্থদের মাঝে ৩শত কম্বল বিতরণ