Sunday , 4 January 2026 | [bangla_date]

ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সভাপতি রেজাউল- সম্পাদক রিপন

রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলায় সাংবাদিকদের অন্যতম সংগঠন “ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবে”র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবারও সভাপতি হিসেবে মানবজমিনের স্টাফ রিপোর্টার রেজাউল করিম প্রধান, সাধারণ সম্পাদক হিসেবে কালবেলার জেলার প্রতিনিধি রবিউল এহ্সান রিপন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদকে নির্বাচিত করা হয়েছে। শনিবার ৩ জানুয়ারী দুপুরে জেলা শহরের লা-রোজা চাইনিজ রেস্টুরেন্টে ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক বিশাল রহমান সবার সম্মতিক্রমে ঐ ৩ জনের নাম ঘোষণা করেন। একই সাথে আগামী রবিবার সন্ধ্যার মধ্যে কার্যকরী কমিটিসহ পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করার কথা ব্যাক্ত করেন।পরে ঠাকুরগাঁওয়ের সিনিয়র সাংবাদিক মরহুম শাহিন ফেরদৌস-এর কবর জিয়ারত করে নতুন কমিটির কার্যক্রম পরিচালনার কথা ব্যক্তকরে সংগঠনের নেতারা বলেন, বিগত সময়েও পাশে ছিলাম। সাংবাদিকদের বিপদে -আপদে পাশে থাকাই মূল লক্ষ হবে আমাদের এই সংগঠনের।গেল মাসখানেক আগে পুরাতন কমিটি ভেঙ্গে ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের সিনিয়র সাংবাদিক বিশাল রহমানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সে কমিটি অবাধ সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষ ভাবে একটি কমিটি ঘোষণা করেন।
উল্লেখ্য যে, ২০২৩ সালের ২১ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে জেলার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত একটি মুলধারার সাংবাদিক সংগঠন হিসেবে আত্বপ্রকাশ করে “ ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাব” ইতিমধ্যে সংগঠনের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠক সুশীল সমাজসহ দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশা মানুষের আস্থা অর্জন করতে পেরেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে বিশ্ব শিক্ষক দিবসে র‍্যালি ও আলোচনা

ঠাকুরগাঁওয়ে কলা খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

টানা দশম বার আওয়ামী লীগের সভাপতি হলেন শেখ হাসিনা

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করার দায়ে জরিমানা

দিনাজপুর-১ আসনের বিএনপি’র প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুরে ৩১ দফার লিফলেট বিতরণকালে বখতিয়ার আহমেদ কচি বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে বিএনপি’র প্রয়োজন অপরিহার্য

আল আমানাহ্ ইসলামিক একডেমিতে অভিভাবক সমাবেশ

পঞ্চগড়ে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অসাম্প্রদায়িক বাংলাদেশ অনিবার্য -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রাণীশংকৈলে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে শহীদের স্মরণে আলোচনা