Friday , 9 January 2026 | [bangla_date]

দেশের মানুষ একটি সুষ্ঠু ও অংশগ্রহণম‚লক নির্বাচনের অপেক্ষায় আছে — ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি : দেশের মানুষ একটি সুষ্ঠু ও অংশগ্রহণম‚লক নির্বাচনের অপেক্ষায় থাকলেও বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সেই প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপ‚র্ণ নয়। বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। শুক্রবার (৯ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, দেশে যেভাবে রাজনৈতিক ব্যক্তিদের হত্যা করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকর্মীকে খুন ও হত্যা করা হয়েছে। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কার্যকর ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেননি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের দায়িত্বশীল ভ‚মিকা পালনের আহŸান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা আশা করব, সরকার আইনশৃঙ্খলা রক্ষায় আরও দায়িত্বশীল ও কার্যকর ভ‚মিকা পালন করবে। ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার রাজনৈতিক অভিজ্ঞতায় কখনো দেখিনি ছাত্র সংসদ বা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলেছে। ভবিষ্যতেও এর ব্যতিক্রম হবে বলে আমি মনে করি না।
ঠাকুরগাঁওয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, তারেক রহমানের এই সফর সম্প‚র্ণ ব্যক্তিগত। অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবহেলিত ও পিছিয়ে পড়া অঞ্চলগুলোর উন্নয়ন ও শিল্পায়নের জন্য নানা উদ্যোগ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় তারেক রহমানও দেশ ও মানুষের কল্যাণে একই দৃষ্টিভঙ্গিতে চিন্তা করবেন।
এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী,ওবায়দুল্লাহ মাসুদসহ দলের নেতাকর্মিরা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে মহান মে দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরে বিভিন্ন সংগঠনের ইফতার ও দোয়া

রাণীশংকৈলে সাংবাদিকদের প্রতিবাদ- সমাবেশ

চিরিরবন্দরে ৩ হোটেলকে জরিমানা

হাবিপ্রবিতে শিক্ষার্থীদের জন্য ইংরেজি বিষয়ক কর্মশালা

জিয়া হার্ট ফাউন্ডেশনে নিম গাছের চারা রোপণ

আটোয়ারীতে কেক কেঁটে দৈনিক মানবজমিনের রজত জয়ন্তি উদযাপন

বীরগঞ্জের ১২নং আঞ্চলিক শাখার আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি রিমন ও সাধারণ সম্পাদক সফিউল আযম নির্বাচিত

আমি তোমাকে ছাড়া আর কোন নারীকে স্পর্শ করিনি- সুইসাইট নোট লেখে রাণীশংকৈলে স্বামীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের সামাজিক সুরক্ষার আওতাধীন রুহিয়ায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা