Wednesday , 21 January 2026 | [bangla_date]

পঞ্চগড়ে বিএনপির প্রার্থী আজাদের সাংবাদিকদের সাথে মতবিনিময়

আব্দুর রহমান বোদা(পঞ্চগড়): বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, জেলা বিএনপির সদস্য সচিব ও পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে দলীয় মনোনীত প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার রাতে বোদা পৌর সদরের নিজ বাসভবনে আয়োজিত এ সভায় উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় তিনি এলাকার উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, দলটি সরকার গঠন করলে স্বাস্থ্যসেবা নিশ্চিত, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান, বোদা-দেবীগঞ্জের জীবনযাত্রার মান উন্নয়ন এবং রাস্তাঘাটসহ মৌলিক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে। নারী ও তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে। মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি অগ্রণী ভূমিকা রাখার ঘোষণা দেন। এমপি নির্বাচিত হলে বোদা-দেবীগঞ্জকে ঘুষ ও দুর্নীতিমুক্ত এলাকা ঘোষণা করবেন বলে জানান। পাশাপাশি, অফিস-আদালতে সাধারণ মানুষের হয়রানি রোধে তিনি সজাগ থাকবেন। আজাদ দাবি করেন, বিএনপি সরকার গঠন করলে ছয় মাসের মধ্যে দেড় কোটি বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব হবে। তিনি বলেন, “বিএনপি স্বাধীনতার স্বপক্ষের ও সাম্প্রদায়িক সম্প্রীতির দল। সংখ্যালঘু-সংখ্যাগুরুর বিভেদ এখানে নেই। এ দেশ সকলের। হিন্দু-মুসলিমসহ সব ধর্মের মানুষ সমান নাগরিক সুবিধা ভোগ করবেন।” সভায় তিনি সাংবাদিকদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি তার নির্বাচনী প্রচারাভিযান, সভা-সমাবেশ ও গণসংযোগ কার্যক্রম মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় গুরুত্ব সহকারে প্রকাশের অনুরোধ জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে মৎস সপ্তাহ উপলক্ষে সাংবাদ সম্মেলন

বীরগঞ্জে আসন্ন মরিচা ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল

দিনাজপুর বাবুর্চি উন্নয়ন সমিতির আলোচনা ও মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে জমি ক্রয়কারীদের প্রাণনাশের হুমকি ও গাড়ী ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের মানববন্ধন

বীরগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীর-মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

কাহারোলে কয়েকটি উন্নয়নের প্রকল্পের কাজ শুরু অপেক্ষায়

কাহারোলে কয়েকটি উন্নয়নের প্রকল্পের কাজ শুরু অপেক্ষায়

পীরগঞ্জে ভূমিহীনদের উপর অত্যাচার-নিপীড়নের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বালিয়াডাঙ্গীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে পোনা মাছ অবমুক্ত

ঠাকুরগাঁওয়ে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র দিল এসএসসি-২০০০ কিংবদন্তী বন্ধুবৃত্ত

উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দিন -মনোরঞ্জন শীল গোপাল এমপি