Friday , 9 January 2026 | [bangla_date]

ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে যুবককে অপহরণ: সেচ্ছাসেবক দল নেতাসহ আটক ৫

দিনাজপুরের ফুলবাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে আশিদুল হক (৩৭) নামে এক যুবককে অপহরণের পর মুক্তিপণের টাকা আদায়ের সময় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়কসহ ৫ ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে।
বুধবার বিকেলে আটককৃতদের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার ভোরে তাদের অভিযান চালিয়ে আটক করা হয়।
আটক ব্যাক্তিরা হলেন, পৌর শহরের পূর্ব গৌরীপাড়া এলাকার জামিল হোসেনের ছেলে মাজেদুল ইসলাম মিঠু (৩৬)। তিনি পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক। উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে মো. সাজু মিয়া (২৮), কড়াই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে তুহিন রেজা (৩০), আমড়া গ্রামের ইউনুস আলীর ছেলে জুলফিকার আলী (৩০), চৌকিয়াপাড়া (সোনারপাড়া) গ্রামের মকবুল হোসেনের ছেলে মোছাদ্দেক হোসেন (৩৫) ।
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আতিয়ার রহমান মিন্টু জানান, ব্যক্তির দায় কখনও দল নিবেনা। দলে কোন দুষ্কৃতিকারীর জায়গা হবেনা। ঘটনার সত্যতা যাচাইয়ের পর তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়া হবে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আব্দুল লাতিফ জানান, ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় রাতভর পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে জড়িত ৫জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছে দুইটি মোটরসাইকেল সহ নগদ সাড়ে ৫হাজার টাকা জব্দ করা হয়েছে। পরে ভুক্তভোগী আশিদুল হক বাদি হয়ে ভুয়া ডিবি পুলিশের বিরুদ্ধে থানায় একটি অপহরণ মামলা করা হয়। বৃহস্পতিবার গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিকভাবে পথ চলার ব্যবস্থা গ্রহণ দাবীতে মহিলা পরিষদের স্মারকলিপি

কবরস্থান থেকে কঙ্কাল চুরির মূলহোতাসহ পাঁচজন গ্রেফতার, বীরগঞ্জ থানা পুলিশের প্রেস ব্রিফিং

পীরগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

পীরগঞ্জে সুবিধা বঞ্চিত নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে উঠান বৈঠক

বীরগ‌ঞ্জে উপজেলা পর্যায় ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত

দিনাজপুরে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন সিভিল সার্জন’র

জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে হারাল টাইগাররা

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সফলতার এক বছর পূর্ণ হলো !

দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ অনলাইন ডেস্ক

পার্বতীপুরে ৮ম শ্রেনী পড়ুয়া ছাত্রী নিখোঁজের ঘটনায় আটক ১