Wednesday , 7 January 2026 | [bangla_date]

বিরলে বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে।
গত মঙ্গলবার দিবাগত রাত রাত প্রায় পৌনে ৯ টার দিকে উপজেলার এনায়েতপুর সীমান্ত পিলার ৩২১/১২-এস থেকে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে কৈইকুরি শালবাগান এলাকায় বিজিবি সদস্যরা তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় গুনগত মানের চা উৎপাদন নিয়ে উস্মুক্ত আলোচনা, ক্ষুদ্র চা চাষী,শ্রমিক,বাগান মালিক ও ফ্যাক্টরি মালিকদের অংশগ্রহণ

ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এবং বিমানবন্দরে দাবিতে র‍্যালি ও মানববন্ধন

পঞ্চগড়ে যুক্ত প্রকল্পের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত

হরিপুর নাগর নদীতে ডুবে দুই নারীর মৃত্যু

উচ্চ মাধ্যমিক ব্যবহারিক পরীক্ষা শুরু ১ ডিসেম্বর

ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্কের মালিকসহ ৫ জনের কারাদন্ড

যুগ যুগ ধরে মাপামাপি হয়, সেতু হয় না !

বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন,ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার মেশিন ধ্বংস

দৈনিক তিস্তা সম্পাদক মিজানুর রহমান লুলুর প্রথম মৃত্যুবার্ষিকী পাািলত