Friday , 9 January 2026 | [bangla_date]

বীরগঞ্জে আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি):
দিনাজপুরের বীরগঞ্জে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ‘আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন’। সংগঠনটির বীরগঞ্জ উদ্যোগে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা আশ্রয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
শুক্রবার ৯ জানুয়ারিএই কার্যক্রম অনুষ্ঠিত হয়। আমরাই কিংবদন্তী ফাউন্ডেশন এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ সালের সাবেক শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একটি অলাভজনক মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান। নিজেদের ব্যাচের পিছিয়ে পড়া সদস্যদের পাশাপাশি সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করাই সংগঠনটির অন্যতম লক্ষ্য।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রচণ্ড শীতের এই সময়ে প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের মাঝে কিছুটা উষ্ণতা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এসময় সংগঠনের স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি ঢাকার স্বেচ্ছাসেবী সদস্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের সদস্যরা মধ্য থেকে মো নাজমুল হোসেন জানান, ভবিষ্যতেও গ্রুপের পিছিয়ে পড়া সদস্যসহ দেশের প্রতিটি অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবাসহ মৌলিক মানবিক সহায়তা পৌঁছে দিতে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
৪ দিনেও বিক্রি হয়নি হিলি স্থলবন্দর  দিয়ে আমদানি করা পেঁয়াজ

৪ দিনেও বিক্রি হয়নি হিলি স্থলবন্দর দিয়ে আমদানি করা পেঁয়াজ

দিনাজপুরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা চ্যাম্পিয়ন, পার্বতীপুর রানার্সআপ

বিরলে ট্রাক্টরের চাপায় মহিলার মৃত্যু, আহত-৪

অভিনব প্রচারনা রাণীশংকৈলে তারেক রহমানের বিবিসি সাক্ষাৎকার

ঘোড়াঘাটে সেনাবাহিনী ও ট্রাফিক বিভাগের যৌথ চেকপোস্ট অভিযান পরিচালিত

আসন্ন ইউপি নির্বাচনে হরিপুর সদর ইউনিয়নে প্রচার-প্রচারণায় ও জনসমর্থনে এগিয়ে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মংলা

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় বৃদ্ধের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ।

করোনায় ঢামেকের প্রশাসনিক কর্মকর্তা রাশেদুলের মৃত্যু

বীরগঞ্জে ভুট্রা বোঝাই ট্রাক উল্টে চালক নিহত

বোদায় ১৫ হাজার বাঁধা কপির গাছ রাতের আধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা