Saturday , 10 January 2026 | [bangla_date]

বীরগঞ্জে হিমেল বাতাসে জনজীবনে বিপর্যস্ত, গভীর রাতে অসহায়দের খোঁজে ইউএনও

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
উত্তরের হিমালয় থেকে নেমে আসা তীব্র শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মানুষ। প্রায় ১০ দিন ধরে ব্যাপক শীত। মাঝেমধ্যে দিনে ২/৩ঘন্টা রোদ থাকলেও প্রায় সময়, ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে জনজীবন হয়ে উঠেছে স্থবির। এই হাড়কাঁপানো শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ, অসহায় বৃদ্ধ, নারী ও শিশুরা। কুয়াশার কারণে শিশুদের স্বাভাবিক চলাচল ও দৃষ্টিশক্তিও পড়েছে বিপাকে।
এমন পরিস্থিতিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন। বুধবার (২৪ ডিসেম্বর) থেকে প্রায় প্রতিদিন রাতে কনকনে শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে তিনি বীরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামের গোধুলি বৃদ্ধাশ্রম, উপজেলার বিভিন্ন এতিমখানা ও অলিগলি ঘুরে ঘুরে অসহায় মানুষ, খোলা আকাশের নিচে কিংবা জরাজীর্ণ ঘরে শুয়ে থাকা শতাধিক শীতার্ত মানুষ-কে নিজ হাতে কম্বল তুলে দেন তিনি।
রাতের কুয়াশার দাপটে যখন হাত বাড়ালেও সামনে কিছু দেখা যাচ্ছিল না, তখন ইউএনও সুমা খাতুন খুঁজে খুঁজে বের করেন শীত নিবারণের সামান্য সম্বলহীন মানুষগুলোকে। কারও ঘর নেই, কারও নেই পর্যাপ্ত শীতবস্ত্র। এমন অসহায় অবস্থায় একটি কম্বল তাদের কাছে হয়ে ওঠে বেঁচে থাকার একমাত্র ভরসা। কখনও কাঁধে জড়িয়ে দিয়েছেন কম্বল, কখনও সযত্নে তুলে দিয়েছেন হাতে।
ইউএনওর এই মানবিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়েন উপকারভোগীরা। তারা বলেন,
এত গভীর রাতে একজন ইউএনও নিজে এসে আমাদের খোঁজ নেবেন, কম্বল দেবেন-এটা আমরা কল্পনাও করিনি। এই শীতে এই কম্বল আমাদের প্রাণ বাঁচাবে। স্থানীয়দের মতে, উপজেলা নির্বাহী কর্মকর্তার এই উদ্যোগ প্রমাণ করে-প্রশাসন মানেই শুধু ফাইল-কলম আর অফিসকক্ষ নয়; প্রশাসন হতে পারে বিপদে পড়া মানুষের সবচেয়ে কাছের আশ্রয়স্থল। এ বিষয়ে ইউএনও সুমা খাতুন বলেন,
এই তীব্র শীতে কেউ যেন কষ্ট না পায়, সেটাই আমাদের মূল লক্ষ্য। প্রশাসনের দায়িত্ব শুধু দাপ্তরিক কাজ নয়, মানুষের পাশে দাঁড়ানোও আমাদের মানবিক দায়বদ্ধতা।
হাড়কাঁপানো শীতের এই রাতে প্রশাসনের এমন সরাসরি উপস্থিতি অসহায় মানুষের মনে শুধু উষ্ণতা নয়, নতুন করে বেঁচে থাকার সাহসও জুগিয়েছে। একই সঙ্গে স্থানীয়রা সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন-সরকারি উদ্যোগের পাশাপাশি সবাই এগিয়ে এলে কোনো শীতার্ত মানুষকেই আর কষ্ট পেতে হবে না।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মহড়া

হরিপুর সীমান্ত থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন — মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাল্য বিবাহের আয়োজনের দায়ে বরের তিন মাসের কারাদন্ড ও কনের পরিবারকে অর্থদন্ড প্রদান

সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার বিষয়ক সভা

হাবিপ্রবির আবাসিক হল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

রানা প্লাজা ট্র্যাজেডি: ১১ বছরেও কান্না থামেনি ফুলবাড়ীর রেবেকার, আজও সন্ধান নেই শাবানার

ভাড়াবাড়িতে চলে রাণীশংকৈল পৌরসভার কার্যক্রম

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

ঠাকুরগাঁওয়ে হৃদরোগ ও লিভারের রোগে আক্রান্ত ডলি বেগমের চিকিৎসায় আর্থিক সহযোগিতা কামনা পরিবারের