Friday , 9 January 2026 | [bangla_date]

বোদায় পৌর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল

বোদায় পৌর বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার  রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল

বোদা,পঞ্চগড় প্রতিনিধি\বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বুধবার সন্ধ্যায় বোদা পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে, বোদা পাইলট গালর্স স্কুল এন্ড কলেজে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারার সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে পৌর বিএনপির তৃর্ণমুল পর্যায়ে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মাদকসহ নারী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ধর্ষন মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ডাদেশ

চিরিরবন্দরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পৌর স্বেচ্ছাসেবক দলের সহযোগিতায় হুইল চেয়ার পেলেন অসহায় প্রতিবন্ধী তোরাব

স্মার্ট বাংলাদেশের কৃষকেরাও স্মার্ট হচ্ছে —নৌ প্রতিমন্ত্রী খালিদ

ঠাকুরগাঁওয়ে রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেনের সাথে মতবিনিময় সভা

বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে সীমান্ত হত্যায় বিজিবি কড়া প্রতিবাদ

প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হলে এ সরকারের কোন দরকার নেই —ঠাকুরগাঁওয়ে মুজাহিদুল ইসলাম সেলিম

দিনাজপুরে গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের মধ্যে সঞ্চয়পত্র বিতরণ

এমবিএসকের উদ্দোগ্যে কৃষি-মৎস্য ও প্রানি সম্পদ খাতের সফল খামারি উদ্যোক্তাদের মাঝে সম্মাননা প্রদান অনুষ্ঠান