Sunday , 4 January 2026 | [bangla_date]

আটোয়ারীতে জাতীয় সমাজসেবা দিবস পালিত

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায় ” প্রতিপাদ্যে শনিবার ( ০৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনিুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার(অ.দা.) মোঃ আবু তাহের। আলোচনা সভায় প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী,রাধানগর ইউপি’র মহিলা সদস্য হাফিজা বেগম,মির্জাপুর ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান দবিরুল ইসলাম,তোড়িয়া ইউপি সদস্য ও বারঘাটি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহিদুল ইসলাম, বামনকুমার আলহাজ্ব খোশ মুহাম্মদ সরকার হাফেজী মাদরাসা ও এতিমখানার তত্বাবধায়ক মাওঃ মোঃ শাহাজাহান আলী, মালগোবা হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার তত্বাবধায়ক মাওঃ মোঃ মাহাতাব আলী,আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জফর আলী প্রমুখ। বক্তারা বলেন,দরিদ্র ও অসহায়দের সহযোগিতা-সামাজিক নিরাপত্তা প্রদানে নান কর্মকান্ড পরিচালনা করে থাকে সমাজসেবা অধিদপ্তর। কোনো অনিয়ম যেন সংঘটিত না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহার ও মানবিক মূল্যবোধের সমন্বয়ের মাধ্যমে সমাজসেবা কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করার আহবান জানান প্রধান অতিথি ইউএনও রিপামনি দেবী। এ সময় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সুবিধাভোগী হাফেজী মাদরাসা ও এতিমখানার তত্বাবধায়ক, পরিচালক, প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, উদ্যোক্তা,সমাজসেবা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সমাজসেবক সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

শিশুটি তার মা বাবা কে খুঁজছে

শিক্ষায় নিষ্ক্রিয়তার খেসারত ২০৩০ সাল নাগাদ জিডিপির ১৭%

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচন: বিএনপি’র প্রার্থীর প্রচারনায় বাঁধা, হয়রানী, গ্রেফতার মিথ্যা মামলার অভিযোগ সংবাদ সম্মেলনে

সৈয়দা সাজেদা চৌধুরী আর নেই

ঠাকুরগাঁওয়ে দৈনিক ভোরের দর্পনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দারাজ উদ্দীনের লাশ দাফন

আগামী জাতীয় নির্বাচন বাধাগ্রস্থ করার ক্ষমতা কারো নেই: হিলিতে ডা. জাহিদ

বোদায় বেড়াতে এসে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু

সভাপতি খায়ের সম্পাদক জুয়েল পঞ্চগড় জেলা বাপার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পীরগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে মাসকালাই বীজ ও সার বিতরণ করা হয়েছে