Friday , 23 January 2026 | [bangla_date]

আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দারাজ উদ্দীনের লাশ দাফন

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ৩নং তোড়িয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মৃত আলহাজ্ব ফইম উদ্দীনের পুত্র অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ দারাজ উদ্দীন(৭৭) মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত গভীর রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন-( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ১ কন্যা সন্তান,আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে তোড়িয়া নতুনহাট দাখিল মাদরাসা মাঠে রাস্ট্রের প্রতিনিধি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী উপস্থিত থেকে এবং আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান সহ চৌকশ একদল পুলিশ ফোর্সের অংশ গ্রহণে মৃত বীর মুক্তিযোদ্ধা দারাজ উদ্দীনকে রাস্ট্রীয় সম্মাননা হিসেবে গার্ড অব অনার প্রদান করা হয়। এর আগে জাতীয় পতাকায় বীর মুক্তিযোদ্ধা দারাজ উদ্দীনের মরদেহ ঢেকে দিয়ে রাস্ট্রের পক্ষ থেকে ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে জানাযা শেষে পার্শ্ববর্তী পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। তার সেনাবাহিনী গেজেট নং ১৩২২৪, পরিচিতি নং ০১৭৭০০০০০৫০।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

অবসরের যাওয়ার ছয় বছর পেড়িয়ে গেলেও গ্র্যাইচুটির টাকা পাননি পঞ্চগড় চিনিকলের ২৭৫ জন কর্মকর্তা-কর্মচারী

বীরগঞ্জে প্রশিক্ষনার্থীদের চাপে সেলাই প্রশিক্ষক প্রতারণার টাকা ফেরত দিলো

জাতীয় উদ্যান বীরগঞ্জ শালবনে আগুন

রাণীশংকৈলে ১৪৪ ধারা জারি, এলাকায় পুলিশ মোতায়েন

ওবায়দুল কাদেরের সঙ্গে কাদের মির্জার সাক্ষাৎ

বিরলে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে খুন

পঞ্চগড়ে ছোট ভাইয়ের কিলঘুষিতে  মারা গেলেন বড় ভাই

পঞ্চগড়ে ছোট ভাইয়ের কিলঘুষিতে মারা গেলেন বড় ভাই

রানা প্লাজা ট্র্যাজেডি: ১১ বছরেও কান্না থামেনি ফুলবাড়ীর রেবেকার, আজও সন্ধান নেই শাবানার

বীরগঞ্জে মুরগী লালন পালন বিষয়ে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

দিনাজপুরে অসহায় মানুষের মাঝে বিভিন্ন সংগঠনের শীতবস্ত্র বিতরণ