Tuesday , 27 January 2026 | [bangla_date]

আটোয়ারীতে ‘হোমল্যান্ড কিন্ডার গার্টেন’ এর অভিভাবক সমাবেশ

আটোয়ারীতে ‘হোমল্যান্ড কিন্ডার গার্টেন’  এর অভিভাবক সমাবেশ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ‘হোমল্যান্ড কিন্ডার গার্টেন’ এর আয়োজনে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার পল্লীবিদ্যুৎ মোড় এলাকায় অবস্থিত হোমল্যান্ড কিন্ডার গার্টেন চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ মনসুর আলম। সহকারী শিক্ষক শিউলী বেগমের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদর মধ্যে বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাবেক ইউপি সদস্য মোঃ মতিয়র রহমান। কিন্ডার গার্টেনের নিয়ম কানুন ও পরিকল্পনা সম্পর্কে বক্তব্য দেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রতন কুমার বিলাশ। হোমল্যান্ড কিন্ডার গার্টেনকে একটি আধুনিকমানের শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করতে সবার সহযোগিতা কামনা করে বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ মনসুর আলম। আরো বক্তব্য রাখেন কিন্ডার গার্টেনের উপাধ্যক্ষ মোছাঃ আছমা বেগম ও অভিভাবকবৃন্দ। বক্তারা সন্তানদের গড়ে তোলার ব্যাপারে মায়েদের ভুমিকার বিষয়ে আলোকপাত করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠিত

আটোয়ারীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশনের আওতায় বৃত্তি পরীক্ষা

অর্থনীতির চাকা সচলে ঐক‌্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময়

নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনাজপুর ইনষ্টিটিউট’র বার্ষিক বনভোজন

বীরগঞ্জে জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ফাউন্ডেশন এর উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রাণীশংকৈল উপজেলা আ’লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

হরিপুরে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বোচাগঞ্জের পুলহাট বারোয়ারী দুর্গাপূজা মন্ডপেকুমারীপূজা

বীরগঞ্জে কৃষকদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালী