Saturday , 31 January 2026 | [bangla_date]

আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা এবং চ্যানেল এস এর বর্ষপূর্তি পালন

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর বর্ষপূর্তি পালন বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। চ্যানেল এস-এর বর্ষপূর্তি ও প্রেসক্লাবের পরিচিতি সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ ইউসুফ আলী। উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল এস-এর উপজেলা প্রতিনিধি মোঃ জাহেরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও স্বাস্থ্য অধিদপ্তর মহাখালির অবসরপ্রাপ্ত ইপিআই প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বক্স চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিয়ার রহমান, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান। আমন্ত্রিত অতিথিদের মধ্যে চ্যানেল এস-এর পঞ্চগড় জেলা প্রতিনিধি মোঃ আব্দুর রউফ, আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু , সদস্য সালাম মুর্শেদী সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির পরিচিতি পর্ব ও আলোচনা সভা শেষে চ্যানেল এস-এর বর্ষপূতির কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আদিবাসী নেতা রবীন্দ্র সরেনের প্রতি সর্ব সাধারণের শ্রদ্ধা

ক্ষতিগ্রস্ত কৃষকদের সবজি এবং ধানের চারা বিনামূল্যে বিতরণ করবে হাবিপ্রবি

ঠাকুরগাঁওয়ের রহিমানপুরে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বোচাগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়ন সেমিনার

নতুন প্রজন্ম সাহিত্য সংসদের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন

সচিবালয়ে কর্মরত ঠাকুরগাঁও কল্যাণ পরিষদের কমিটি গঠন

বীরগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিহত ১, আহত ১০

পীরগঞ্জে উচ্ছেদ আতঙ্কে দিন কাটছে ১৭২ ভূমিহীন পরিবারের

চেয়ারম্যান মাহবুব আলম আর নেই

শিক্ষার্থীদের টিকা প্রদানের নির্দেশনা শেখ হাসিনার সময়োপযোগী সিদ্ধান্ত -মনোরঞ্জন শীল গোপাল এমপি