Monday , 12 January 2026 | [bangla_date]

আটোয়ারী সীমান্তে বিজিবি-বিএসএফ এর বিওপি কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ড ( বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে বিওপি কমান্ডার পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গিরাগাঁও বিওপি’র আহবানে শনিবার ( ১০ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় ১৮ বিজিবি’র নিয়ন্ত্রণাধীন গিরাগাঁও বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ৪১১/১ এস সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে রমজানপাড়া এলাকায় বিওপি কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন ১৮ ব্যাটালিয়নের আওতাধীন গিরাগাঁও বিওপি সুবেদার মোঃ ইসমাইল হোসেন, সাথে ছিলেন ৫জন বিজিবি সদস্য এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭ বিএসএফ ব্যাটালিয়নের চাকলাগছ ক্যাম্পের ইন্সপেক্টও সন্তোষ সিংহ, সাথে ছিলেন ৫জন বিএসএফ সদস্য।
সৌজন্য সাক্ষাতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, সীমান্ত এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি রক্ষা, অবৈধভাবে সীমান্ত পারাপার,চোরাচালান রোধকল্পে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতাবৃদ্ধি, , বাংলাদেশী নাগরিকের গরু-ছাগল ভারতে প্রবেশ না করা , মাদক চোরাচালান প্রতিরোধ, সীমান্ত এলাকায় বসবাসরত সাধারণ জনগনের নিরাপত্তা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। এছাড়াও সীমান্তে যে কোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধকল্পে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী একযোগে কাজ করার বিষয়েও আলোচনা হয়। সৌজন্য সাক্ষাতের শুরুতে বিজিবি- বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে কুশলাদি বিনিময় করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায়, গ্রেপ্তার ৬

ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু ইউপি নির্বাচন নিয়ে শঙ্কা স্বতন্ত্র প্রার্থীর

বোদা উপজেলা যুব মহিলালীগের সভাপতি-পাপড়ি সম্পাদক-আইরিন নির্বাচিত

খানসামায় এডিপির প্রকল্পে অনিয়মের অভিযোগে উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও প্রকৌশলীকে নোটিশ

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়, রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে –নৌ প্রতিমন্ত্রী খালিদ

বীরগঞ্জে সচেতনতা বৃদ্ধির জন্য সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

আটোয়ারীতে ট্রাক্টর উল্টে নিহত-১

খানসামায় অগ্নিকান্ডে নিঃস্ব দিনমজুর পরিবার

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি সংসদে