Tuesday , 20 January 2026 | [bangla_date]

আবৃত্তিতে দেশসেরা পীরগঞ্জের লাবণ্য

পীরগঞ্জ(ঠাকুরগাঁও) প্রতিনিধি :
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ঘ বিভাগের আবৃত্তিতে ৩য় স্থান অধিকার করে গৌরব বয়ে এনেছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কৃতি সন্তান লাবণ্য মল্লিক। তার এই সাফল্যে পীরগঞ্জ তথা পুরো জেলায় আনন্দের আমেজ বিরাজ করছে।
লাবণ্য মল্লিক পীরগঞ্জ উপজেলার জাবরহাট এলাকার সন্তান। তিনি পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পীরগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থী। ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যায়নরত আছেন।

ছোটবেলা থেকেই সংস্কৃতির প্রতি, বিশেষ করে আবৃত্তির প্রতি তার ছিল অদম্য আগ্রহ।
জাতীয় পর্যায়ে নিজের এই অসামান্য অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে লাবণ্য মল্লিক তার অনুভূতি ব্যক্ত করেন। তিনি বলেন, “আবৃত্তি আমার ভালোবাসা, আমার সাধনা। এই প্রতিযোগিতাটিকে আমি নিজের দক্ষতা যাচাইয়ের একটি ধাপ হিসেবে নিয়েছিলাম। আবৃত্তিতে দেশসেরা হওয়াটা নিঃসন্দেহে আমার জন্য বড় এক অনুপ্রেরণা।”
ভবিষ্যতে আবৃত্তি শিল্পকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “প্রতিটি স্বীকৃতি দায়িত্ব বাড়িয়ে দেয়। তাই জাতীয় পর্যায়ে আমার এই অর্জনকে আমি নিজেকে আরও শানিত করার একটি সূচনা হিসেবেই দেখছি। আবৃত্তিকে আরও গভীরভাবে ধারণ করতে চাই। সামনে আবৃত্তি নিয়ে আরও ভালো কাজ করার স্বপ্ন ও লক্ষ্য আছে।”

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে পুকুর দখল করে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ

হরিপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ে অভিনব কায়দায় ভূট্টা ব্যবসায়ীর ট্রাক ছিনতাই উল্টো ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

হরিপুরে উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

নিরাপত্তাসহ শান্তিপূর্ণ জীবনযাপনের নিশ্চয়তার দাবীতে অসহায় নারীর সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে ফেডারেশন যুব ফোরাম সদস্যদের সাংবাদিকতা বিষয়ক রিফ্রেশার্স কর্মশালা

বীরগঞ্জে দীর্ঘমেয়াদী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন

রাণীশংকৈলে জামায়াতের পৌর সেক্রেটারীর বাবার দাফন সম্পন্ন

প্রয়াত জননেতা এম আব্দুর রহিম এর সহধর্মিনী মরহুমা নাজমা রহিম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

বোদায় সড়ক দুর্ঘটনায় এক ভ্যান চালক নিহত