Sunday , 18 January 2026 | [bangla_date]

আমরা সুষ্ঠ ও সুন্দরভাবে নিয়ন্ত্রন করবো মানুষ যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারে —————-অতিরিক্ত ডিআইজি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি॥ রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ভারপ্রাপ্ত) প্রশাসন ও অর্থ, ড.আ.ক.ম.আখতারুজ্জামান বসুনিয়া বলেন, আপনারা জানেন যে আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচন, ২১ তারিখে প্রতিক বরাদ্ধ হবে। এরপরে ২২ তারিখ থেকে ভোটের প্রচার প্রচারনা শুরু হবে। আমরা চাই যে, সকল স্তরের মানুষ ভোট দিতে ভোট কেন্দ্রে আসুক। ভোটের পরিবেশটাকে আমরা সুষ্ঠ ও সুন্দরভাবে নিয়ন্ত্রন করবো। মানুষ যাতে নির্ভয়ে এবং নির্বিগ্নে ভোট সেন্টারে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার (১৮জানুয়ারী ) দুপুরে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ে থানা পুলিশ আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনতামুলক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সুষ্ট ভোট, নিরপেক্ষ ভোট, গ্রহণযোগ্য ভোট মানে হচ্ছে ভোটারের উপস্থিতি বাড়াতে হবে। সেজন্য সেই ধরণের পরিবেশ তৈরী করার জন্য আমরা বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এবং রংপুর রেঞ্জ পুলিশের পক্ষ থেকে আমরা সকলের কাছে যাচ্ছি। সবাইকে আমরা একটা ম্যাসেস দিতে চাই, যে আপনারা সকলেই নির্ভয়ে এবং নির্বিগ্নে ভোট সেন্টারে আসেন। আপনার ভোট আপনি দেবেন, আপনার ভোট অন্য কেউ দেবে না। আপনি আপনার ভোটাধিকারটাকে প্রয়োগ করেন এবং দেশে একটা সরকার ব্যবস্থা আসুক তাতে দেশে একটা স্থিতিশীল প্ররিবেশ বজায় থাকবে বা আসবে। সেজন্য আপনার আমার সকলের দায়ীত্ব হচ্ছে ভোট দেয়া। এই দায়ীত্ব থেকে আমরা কিন্তু পিছপা হব না এবং কোধরনের বাধা বিপত্তি ছাড়াই আপনারা আসবেন। কোথাও কোন ধরনের বাধা বিপত্তির বিষয় থাকলে জেলা পুলিশ আছে, অতিরিক্ত পুলিশ সুপারে আছে,এখানে থানার অফিস ইনচার্জ আছে, আপনাদের যেখানে যেধরনের সমস্যা আছে আপনা আমাদের জানাবেন। আমরা চেষ্টা করছি সবাইকে নিয়ে সম্মিলিত ভাবে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন এই বাংলাদেশকে, এই জাতিকে উপহার দিতে। যেটা ভবিষ্যতের জন্য উধহরণ হয়ে থাকবে। সেজণ্য সকলের সহযোগিতা চাই।
এতে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিব শাহ্ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)মোঃ রফিকুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) শাহিনুর রহমান, জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন প্রমুখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে স্বাধীনতা শিক্ষক পরিষদের মতবিনিময়

ঘোড়াঘাটে মাদকাসক্ত ছেলেকে  পুলিশে ধরিয়ে দিলেন বাবা

ঘোড়াঘাটে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা

রাণীশংকৈলে আদর্শ শিক্ষক ফেডারেশন কর্তৃক ইফতার মাহফিল

রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২

পার্বতীপুরে বিনোদনের জন্য পার্ক উদ্বোধন

হরিপুরে গ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য পাঁচটি গ্রাম

দিনাজপুরে সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটড’র বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ

দিনাজপুরে সরকারি কর্মচারী সমবায় সমিতি লিমিটড’র বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ

দিনাজপুরে পুরাতন কাপড়ের দোকানে ভিড়

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র ভানোর এনএইচ উচ্চ বিদ্যালয়ের ৮৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।