Sunday , 18 January 2026 | [bangla_date]

আমির হামজার বক্তব্যের প্রতিবাদে দিনাজপুরে কোকো স্মৃতি সংসদের বিক্ষোভ মিছিল

শনিবার সন্ধ্যা ৭টায় কথিত ধর্মব্যবসায়ী আমির হামজা কর্তৃক মরহুম আরাফাত রহমান কোকো ও জিয়া পরিবারকে নিয়ে কটূক্তি ও অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে দিনাজপুরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে উপশহর ২ মহাজনপাড়ায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ দিনাজপুর জেলার সভাপতি শামসুল আলম চৌধুরী বাবলু।উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহ-সভাপতি শফিকুল আলম বাবু, সাধারণ সম্পাদক মাহবুব আলম নিশার, যুগ্ম সাধারণ সম্পাদক নাসিমুল আলম লাড্ডান, সাংগঠনিক সম্পাদক আবু আজাদ, সদস্য সোহেল নিশাদ, সৈয়দ আব্দুর রাজ্জাক সহ-সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, জিয়া পরিবার বাংলাদেশের মানুষের আবেগের জায়গা। ধর্মব্যবসায়ী আমির হামজা রাজনৈতিক ফায়দা সিলের উদ্দেশ্যে অত্যন্ত পরিকল্পিতভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকো ও জিয়া পরিবারকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। বক্তারা অবিলম্বে আমির হামজাকে জনসমক্ষে ক্ষমা চাওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের ধৃষ্টতা দেখালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
দিনাজপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলকেট্রনকি  ডিভাইসসহ ১৮ পরীর্ক্ষাথী আটক

দিনাজপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলকেট্রনকি ডিভাইসসহ ১৮ পরীর্ক্ষাথী আটক

শ্রেষ্ঠ ক্লিনিকের সম্মাননা গ্রহন করলেন মেরী স্টেপ এর ম্যানেজার সুদীপ্ত বসাক

বীরগঞ্জে সম্পত্তি রক্ষায় অবৈধ দখলদারের হুমকিতে দিশেহারা এক সংখ্যালঘু পরিবার

আটোয়ারীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা

দিনাজপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

বোদায় নানা কর্মসূচীতে শেখ রাসেল দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে ক্ষেতমজুর সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বীরগঞ্জে কাবিটার সিসি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেফতার

দিনাজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা