Friday , 30 January 2026 | [bangla_date]

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজিবি মোতায়েন ও ক্যাম্প স্থাপন উপলক্ষ্যে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর পক্ষথেকে প্রেস ব্রিফিং

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজিবি মোতায়েন ও ক্যাম্প স্থাপন উপলক্ষ্যে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর পক্ষথেকে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে দিনাজপুর শহরের কাদের বকস মেমোরিয়াল কলেজিয়েট হাই স্কুল চত্বরে সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফ করেন, দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি এর কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মঈদ।
এসময় তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এই সময়ে যাতে কোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার কিংবা অন্য কোনো সীমান্ত-সংশ্লিষ্ট অপরাধ সংঘটিত না হয়, সে বিষয়ে বিজিবি অতিরিক্ত সতর্কতা ও তৎপরতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে টহল, নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে। নির্বাচন উপলক্ষ্যে দিনাজপুর জেলার অন্তর্গত সীমান্তবর্তী এলাকার বিওপি সমূহে জনবল বৃদ্ধি করে বডি অর্ন ক্যামেরা, নাইট ভিশন গগলস্ ও বাইনোকুলার এর মাধ্যমে টহল তৎপরতা ও সীমান্ত নজরদারী বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় স্থায়ী ও অস্থায়ী মোট ১০টি চেকপোস্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি আরো বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কর্তৃক কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে। বিজিবি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সকল রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে, যাতে নির্বাচন প্রক্রিয়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়। জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর করে তুলতে নির্বাচনকালীন বিজিবি মোতায়েনের অংশ হিসেবে দিনাজপুর জেলার ৬টি নির্বাচনী আসনে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর ১৯ প্লাটুনসহ সর্বমোট ৩৭ প্লাটুন বিজিবি সদস্য আইন-শৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। ৬টি নির্বাচনী আসনের সর্বমোট ৮শ’ ৪৪টি ভোটকেন্দ্র রেকি সম্পন্ন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুর জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ সকল উপজেলায় একযোগে ১৩টি বেইস ক্যাম্পে বিজিবি সদস্য মোতায়েন হবে এবং আগামী ০১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বিজিবি পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে ও নির্বাচন সংশ্লিষ্ট সকল দায়িত্ব সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে পালন করবে। উপজেলা ভেদে ২-৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড। এছাড়া নির্বাচনকালীন যেকোনো জরুরী পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র‌্যাপিড অ্যাকশন টিম (আরএটি) এবং বিজিবির হেলিকপ্টারসহ কুইক রেস্পন্স ফোর্স (কিউআরএফ) সর্বদা প্রস্তুত থাকবে এবং অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র পর্যবেক্ষণে বিজিবি ড্রোনও ব্যবহার করা হবে।
বিজিবি-এর সফলতা তুলে ধরে তিনি বলেন, গত ২ মাসে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক আভিযানিক সফলতার অংশ হিসেবে ১৭ লক্ষ ৫৭ হাজার ৩শ’ ৩১ টাকা মূল্যের চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য এবং ৫৬ জন আসামী আটক করা হয়েছে। তাছাড়া পুশ ইন প্রতিরোধে বিজিবি কর্তৃক সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী বৃদ্ধি, টহল তৎপরতার জোরদার এবং কোম্পানী ও বিওপি কমান্ডার কর্তৃক নিয়মিতভাবে জনসচেতনতামূলক সভা আয়োজনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে চলছে।
তিনি বলেন, দেশের ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এরই আওতায় দিনাজপুর জেলার ৫টি সীমান্তবর্তী উপজেলায় (বিরল, বোচাগঞ্জ, ফুলবাড়ী, বিরামপুর ও হাকিমপুর উপজেলা) মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আওয়ামী লীগ দেশের যে উন্নয়ন করেছে বিএনপি ১শ বছর ক্ষমতায় থাকলেও তা পারতো না -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জ সাতোর ইউপিতে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন রাজা প্রচারণার শীর্ষে

দিনাজপুরে চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা উদযাপন

দিনাজপুরে শ্রমিক নেতৃবৃন্দের সাথে  এ্যাড. মাইনুল আলমের মতবিনিময় সভা

দিনাজপুরে শ্রমিক নেতৃবৃন্দের সাথে এ্যাড. মাইনুল আলমের মতবিনিময় সভা

আটোয়ারীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা

দিনাজপুরসহ উত্তরাঞ্চলে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘ভাদর কাটানি’ উৎসব

হাবিপ্রবিতে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রস্তুতিমূলক সভা

হাবিপ্রবির নিজস্ব ব্যবস্থাপনায় সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা-২০২৫ শুরু

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত