Saturday , 17 January 2026 | [bangla_date]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় যে কোনো গুরুত্বপূর্ণ সময়ে দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর করে তুলতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) দিনাজপুর জেলার ০৪টি নির্বাচনী আসন দিনাজপুর-১ (বীরগঞ্জ ও কাহারোল), দিনাজপুর-২ (বিরল ও বোচাগঞ্জ), দিনাজপুর-৩ (দিনাজপুর সদর) এবং দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।
নির্বাচনকে কেন্দ্র করে আগাম প্রস্তুতির অংশ হিসেবে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ইতোমধ্যে ব্যাপক প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করেছে। এর মধ্যে ৩১ আগস্ট ২০২৫ হতে ২০ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ০৬টি পর্বে নির্বাচন প্রস্তুতিমূলক প্রশিক্ষণ এবং ৩০ নভেম্বর ২০২৫ হতে ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত ০২টি পর্বে নির্বাচন প্রস্তুতিমূলক সতেজকরণ প্রশিক্ষণ পরিচালনা করা হয়েছে। পাশাপাশি ২৮ ডিসেম্বর ২০২৫ হতে ২০ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুশীলন (ঝঞঢ) চলমান রয়েছে। নির্বাচনকালীন পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গত ১২ নভেম্বর ২০২৫ তারিখে একটি রায়োট কন্ট্রোল মহড়াও সফলভাবে পরিচালনা করা হয়।
এছাড়াও জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় হতে হালনাগাদ ভোটার তালিকা, প্রার্থীদের তালিকা এবং অধিক ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্রের তথ্য সংগ্রহ করা হয়েছে। দিনাজপুর জেলার ০৪টি নির্বাচনী আসনের সর্বমোট ৫০৪টি ভোটকেন্দ্র রেকি সম্পন্ন করা হয়েছে এবং নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ০৭টি বেস ক্যাম্প স্থাপনের স্থান নির্ধারণ করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়মিতভাবে মনিটরিং করা হচ্ছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বদ্ধ পরিকর। সকল ভোটার যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে।”

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ইসরাইল ব্যাপারীর দাফন সম্পন্ন

স্কাউটের প্রতিষ্ঠাতা বিপি’র জন্মদিন পালিত

বীরগঞ্জ একচেঞ্জ বøার্ড ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ইদ উপলক্ষে উর্বশী ফোরাম-এর বিশেষ দুটি গান মুক্তি পাচ্ছে

দিনাজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

দিনাজপুরে আশ্রয়ন প্রকল্পের উপকার ভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার কম্বল বিতরণ

নানা আয়োজনের মধ্য দিয়ে বিবেকানন্দ সাহিত্য উৎসব

খানসামায় সারের দোকানে অভিযান, ৩ দোকানদারকে জরিমানা

বোদায় রেলপথমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে ৫ লাখ টাকা অনুদান বিতরণ

আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা  কমিটির সভা অনুষ্ঠিত

আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত