Thursday , 1 January 2026 | [bangla_date]

এতিম অসহায়দের কম্বল দিলেন ইউএনও জিল্লুর রহমান

নবাবগঞ্জ (দিনাজপুর)\দিনাজপুরের নবাবগঞ্জে তীব্র শীত ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবনের মধ্যে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান শীতে গভীর রাতে এতিম ও অসহায় ছাত্রদের পাশে দাঁড়িয়ে তাদের মাঝে কম্বল বিতরণ করেছেন তিনি।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত সোয়া ৯ টার দিকে উপজেলার বিভিন্ন এতিমখানা মাদ্রাসা ও অসহায়দের মাঝে গিয়ে নিজ হাতে এতিম ও দুস্থ শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন।এ সময় শীতে কষ্ট পাওয়া শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং তাদের পড়ালেখা ও স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নেন।
উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন, শীতের এই সময় সবচেয়ে বেশি কষ্টে থাকে এতিম ও অসহায় শিশুরা। তাদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকারিভাবে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
কম্বল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। সংশ্লিষ্টরা জানান,চলমান শীত মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
উল্লেখ্য, উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বাড়তে থাকায় রাতের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এ অবস্থায় উপজেলা প্রশাসনের এমন মানবিক উদ্যোগ স্থানীয় ভাবে প্রশংসিত হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রাণীশংকৈলে দৈনিক স্বাধীন বাংলা নিউজ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলবাড়ী সরকারী কলেজে অনার্স কোর্স বাস্তবায়নের পর এবার মাষ্টার কোর্স চালু দেখে যেতে চান শিক্ষানুরাগী- সমাজসেবক মোহাম্মদ আলী চৌধুরী বাদশা

পার্বতীপুরে ডেমু ট্রেন উদ্ধোধনী অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়েকে এখন একটি পূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে —–রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর আর নেই

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় পঞ্চগড় জেলা আ.লীগের সাধারণ সম্পাদক স¤্রাটকে দায়িত্ব থেকে অব্যাহতি

হিমাগারের সামনে আলুবোঝাই যানবাহনের দীর্ঘ সারি

ফলদ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক নিজের জন্য নয়-সুন্দর পৃথিবীর জন্য আমরা সবাই অন্তত একটা করে গাছ লাগাই

বীরগঞ্জ ডায়াবেটিস এন্ড ফুট কেয়ার সেন্টারে “ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ নির্ণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে হাসপাতালের মাসিক ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত !

৭ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে যুব অধিকার পরিষদের মানববন্ধন