Friday , 16 January 2026 | [bangla_date]

কারিতাসের উদ্যোগে সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ক আন্তঃ ধর্মীয় কর্মশালা

দিনাজপুরে কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের উদ্যোগে শুক্রবার সকালে কারিতাসের প্রশিক্ষণ কক্ষে ‘শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা- একসাথে বসবাসের ভিত্তি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ক আন্তঃ ধর্মীয় কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বিষয়ক আন্তঃ ধর্মীয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। কারিতাস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মি. দাউদ জীবন দাশ-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা , দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল, দিনাজপুর কোতয়ালী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী, দিনাজপুর ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার কেরোবিম বাকলা, কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক রবি মার্ডি, কারিতাস বাংলাদেশ এর সিএমএফপি পরিচালক মোঃ কামাল উদ্দীন।
অনুষ্ঠিত কর্মশালায় ইসলাম ধর্মে আলোকে মূলসুর উপস্থাপন করেন ইমাম প্রশিক্ষণ একাডেমী দিনাজপুরের উপপরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদার রহমান, খ্রিস্টীয় ধর্মের আলোকে মূলসুর উপস্থাপন করেন দিনাজপুর ধর্মপ্রদেশের ন্যায় ও শান্তি কমিশনের সচিব ফাদার ফাদার আন্তনী সেন, সনাতন ধর্মের আলোকে মূলসুর উপস্থাপন করেন দিনাজপুর রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ। “শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা- একসাথে বসবাসের ভিত্তি” এর আলোকপাত উপস্থাপন করেন নিউ কমিউনিটি রিকোভারি চার্চ এর কান্ট্রি ডিরেক্টর অনন্ত চাকমা।
কর্মশালায় কারিতাস বাংলাদেশ দিনাজপুর অঞ্চলের কর্মসূচি কর্মকর্তা (উন্নয়ন) সুবাস কুজুর এবং ট্রেনিং ইনচার্জ (ভিটিসি) সিলভিয়া রোজারিও এর সঞ্চালনায় শান্তি রানী সংঘের সুপেরিয়র জেনারেল সিস্টার বীণা এস রোজারিও সিআইপি সহ ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টিয়ান, সনাতন ধর্মের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক

পরীমণি ইস্যু : এবার সিটি ব্যাংকের জিডি

ঘোড়াঘাটে কৃষি জমিতে বাড়ছে কেঁচো কম্পোস্ট সারের ব্যবহার

রাণীশংকৈলে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় প্রান গেল বৃদ্ধা সায়েদার

অসুস্থ পত্রিকা বিক্রেতা ইদ্রিসের পরিবারকে আর্থিক সহায়তাসহ ঈদ উপহার

বীরগঞ্জে লকডাউনের ৪র্থ দিনে ৭ দোকান মালিককে জরিমানা

মাঠকর্মী বেলালের সব অভিযোগ মিথ্যা দাবী করে সংবাদ সম্মেলন করেছে গণউন্নয়ন বহুমূখী সমবায় সমিতির ম্যানেজার বেলাল উদ্দীন

জমিতে পানি সেচ দিতে গিয়ে  বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

জমিতে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

রংপুরে প্রধানমন্ত্রীর বিভাগীয় জনসভা আজ দিনাজপুর থেকে ট্রেন, বাস, মোটরসাইকেলে লক্ষাধিক নেতাকর্মী জনসভায় যাবেন

বীরগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২