Thursday , 29 January 2026 | [bangla_date]

কাহারোলে এনজিও অফিসে ৩টি মটরসাইকেল চুরি

কাহারোল (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে ৩টি মটর সাইকেল চুরি সংগঠিত হয়েছে। গত মঙ্গলবার(২৭ জানুয়ারি’২৬)তারিখ দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কাহারোল-বীরগঞ্জ যাওয়ার পাকা সড়কের পূর্ব পার্শ্বে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র কাহারোল ব্রাঞ্চ থেকে তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে চোরেরা ৩টি মটরসাইকেল চুরি করে নিয়ে যায়। জানা যায়, এনজিও পদক্ষেপ মাননিক উন্নয়ন কেন্দ্র কাহারোল ব্রাঞ্চের ম্যানেজার সিরাজুল ইসলামের ১২৫ সিসি হোন্ডা এক্সব্লেড মটরসাইকেল, মোঃ সুমন মিয়া(সিএম) ১২৫ সিসি বাজাজ মটরসাইকেল, মোঃ মামুনুর রশিদ(সিএম) হিরো ১০০ সিসি এইচ এফ মটরসাইকেল, তবে ওই এনজিওর সুজাউল(সিএম) এর ১০০সিসি মটরসাইকেলটি চোরেরা পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতের পার্শ্বে মটরসাইকেলটিতে পেট্রোল না থাকায় ফেলে রেখে চলে যায়। এদিকে চুরির সংগঠিত বিষয়ে কাহারোল থানার অফিসার ইনচার্জ(ওসি) রোমেল বড়ুয়ার সাথে কথা হলে তিনি জানান, এখনও পর্যন্ত চুরির বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চুরি হওয়া মটরসাইকেল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ভূল্লী বাজারে নেই ড্রেনের ব্যবস্থা, মহাসড়কে জলাবদ্ধতায় পথচারীদের ভোগান্তি !

পীরগঞ্জে সাংবাদিক রাজার স্বরণে সড়ক নাম করণের দাবীতে স্বারক লিপি

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি ত্রৈমাসিক সভা

বীরগঞ্জে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের নিহত

দিনাজপুরে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটক ২

আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও বসে নেই দিনাজপুর -১ আসনের প্রার্থীরা

নারী উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষে সরকার কাজ করছে- মাজহারুল ইসলাম এমপি

রাণীশংকৈলে পুষ্টি বিষয়ক সচেতনামূলক ক্যাম্পেইনিং পুষ্টি মেলার সমাপনী ও পুরুষ্কার বিতরন

পবিত্র মাহে রমজান উপলক্ষে পীরগঞ্জে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

ঠাকুরগাঁওয়ে বাবা হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার