Saturday , 3 January 2026 | [bangla_date]

কাহারোলে দিগন্ত জুড়ে হলুদের সমারোহ

কাহারোল(দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের কাহারোলে দিগন্ত জুড়ে হলুদের সমরোহে পরিণত হয়েছে এখন। অত্র কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাঠে মাঠ জুড়ে হলুদের সমারোহ সরিষার ফুল। সকালের সূর্যের কিরণ প্রতিফলিত হওয়ার সঙ্গে সঙ্গেই সরিষা ফুলে সমারোহ হেঁসে ওঠে চারিদিক। মধু সংগ্রহে ব্যস্ত এখন মৌ-মাছির খামারিরা। পড়ন্ত বিকেলে মিষ্টি রোদে সরিষার ফুলগুলো বাতাসে দোল খেতে দেখা যায় মাঠজুড়ে। ফুলগুলোর তাদের কলি ভেদ করে সুবাস ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। দেখে মনে হয় এ যেন প্রকৃতির অপর সৌন্দর্যের লীলাভ‚মিতে পরিণত হয়েছে সরিষার ক্ষেতগুলো। গতকাল ৩ জানুয়ারি’২৬ শনিবার দিন উপজেলার বিভিন্ন এলাকায় সরিষার জমিতে গিয়ে দেখা যায়, ফুলের সৌন্দর্য উপভোগ করতে মাঠে ভিড় করছেন বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন বয়সের নারী-পুরুষ শিশুসহ বিনোদন প্রেমিকরা এবং সরিষা মাঠ জুড়ে ঘুরে ঘুরে দেখছেন তারা। কেউ বা আবার মোবাইলে সেলফি ও ভিডিও ধারণ করছেন মনের আনন্দে। অনেক কৃষক জানান, অত্র উপজেলায় সরিষার ব্যাপক চাষাবাদ আগে থেকেই হতো। সয়াবিনের উপর নির্ভরতা বাড়ায় বর্তমানে অনেকটাই কমে গেছে, সরিষার চাষাবাদের কারণে। তবুও ধান চাষের পাশাপাশি নভেম্বর -ডিসেম্বর পর্যন্ত সরিষা চাষ হয়ে থাকে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে অত্র উপজেলার ছয়টি ইউনিয়নে ১১ শত ৫০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা আবাদের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছরের তুলনায় এবছর অতিরিক্ত চাষাবাদ হয়েছে ২৫০ হেক্টর জমিতে। ভালো সরিষা উৎপাদিত হবে বলে কৃষি বিভাগ আশা করছেন। উপজেলার তারগাঁও ইউনিয়নের কৃষক সুভাষ চন্দ্র রায় বলেন, সরিষা চাষে যে সার আমরা ব্যবহার করে থাকি সরিষা তোলার পর সেই সার বোরো ধানের আবাদ করলে সার কম লাগে। অপর দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আরেক কৃষক মোঃ বাবুল হোসেন বলেন, সরিষা চাষাবাদ করলে পরবর্তীতে বোরো ধানের সারের পরিমাণ আনুপাতিক হারে কম লাগে। এবার মেঘ বৃষ্টি না হলে আমরা সরিষায় লাভবান হওয়ার সম্ববনা রয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহিদুর রহমান বলেন,অল্প খরচে সল্প সময়ে এ ফসল ঘরে তোলা যায় এবং তেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বৃদ্ধিতে কাজ করছে কৃষি বিভাগ ও উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদেরকে সরিষা চাষের বিভিন্ন পরামর্শ দিয়ে আসছেন। স্থানীয় জাতসহ উন্নত জাতের সরিষার চাষ হয়েছে। চলতি মৌসুমে অত্র উপজেলায় ১৩০০ জন কৃষককে সরকারি ভাবে সরিষা চাষের জন্য প্রণোদনা দেওয়া হয়েছে। তিনি আরোও বলেন, সরিষার ফলন বৃদ্ধিতে মৌ-মাছি গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে থাকে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে হরতাল বিরোধী মিছিল সমাবেশ

বীরগঞ্জ ঝাড়বাড়ি সড়কের কালভার্টে ভেঙে জনসাধারণের চলাচলের ভোগান্তি

চাকরিপ্রার্থীদের বয়সসীমায় ২১ মাস ছাড়

পীরগঞ্জে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ

ঠাকুরগাঁওয়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপ্তি !

সেতাবগঞ্জে দিনের বেলায়  জুয়েলার্স দোকানে চুরি

সেতাবগঞ্জে দিনের বেলায় জুয়েলার্স দোকানে চুরি

দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আমি তোমাকে ছাড়া আর কোন নারীকে স্পর্শ করিনি- সুইসাইট নোট লেখে রাণীশংকৈলে স্বামীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে স্কুল ছাত্র হত্যাকারীদের দৃষ্টান্ত শাস্তির দাবিতে বিক্ষোভ,মানববন্ধন

শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠা এবং সহিংসতা প্রতিরোধে জনসচেতনতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠান