Thursday , 22 January 2026 | [bangla_date]

ক্ষমতায় গেলে নিজেদের রাজা-বাদশা মনে করবেন না : শ্রম উপদেষ্টা

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, যারা শাসন ব্যবস্থায় বা ক্ষমতায় আসবেন, তারা যেন নিজেদের রাজা-বাদশা মনে না করেন। আপনি যদি হ্যাঁ ভোট না দেন, আমরা মনে করি আপনি একটি সেঞ্চুরি মিস করবেন।
বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে প্রশাসনের আয়োজনে গণভোট প্রচারণা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, অন্তর্র্বতীকালীন সরকারের ইচ্ছা হচ্ছে সুন্দর একটি নির্বাচন। সুষ্ঠু ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করুক। আমাদের দায়িত্ব যতটুকু ছিল আমরা শেষ করে চলে যেতে চাই।তিনি বলেন, নির্বাচিত সরকার যেভাবে দেশ পরিচালনা করতে পারে, অন্তর্র্বতীকালীন সরকারের সেভাবে দেশ পরিচালনা করা সম্ভব নয়। কোনো রাজনৈতিক দল যদি প্রকাশ্যে না ভোটের পক্ষে বলে থাকে, এটার বিবেচনা করবেন ভোটাররা। তাহলে এই রাজনৈতিক দলের উদ্দেশ্য কী? সাখাওয়াত হোসেন বলেন, আপনি যদি হ্যাঁ ভোট না দেন আমরা মনে করি একটি সেঞ্চুরি মিস করা। আমরা চাই না হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটুক। ক্ষমতায় থেকে যারা অপব্যবহার করতে চাইবে তারা না ভোটের পক্ষে থাকবে। দেশের ভবিষ্যৎ ও গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হলে হ্যাঁ ভোট দেওয়ার মালিক জনগণ কোন দল কী বলল সেটি নয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে ধর্ষন বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী অব্যাহত

খানসামার বৈদ্যুতিক ও প্লাম্বার নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন

পীরগঞ্জে নিরাপদ খাবার তৈরী ও পরিবেশনে হোটেল মালিক ও শ্রমিকদের প্রশিক্ষন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পঞ্চগড়ে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা

বোচাগঞ্জে লাল সবুজে নতুন করে স্বপ্ন বুনবে ৪৩০টি ভুমিহীন পরিবার

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় বাড়িঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ

তেঁতুলিয়ায় বার্মিজ পাইথন সাপ উদ্ধার

পীরগঞ্জে হিমু চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ মেম্বারের অনাস্থা

পিঠে ব’ড়শি গেঁ’থে শূ’ন্যে ঘুরছিলেন অরবিন্দ, নিচে হাজারো মানুষের ভি’ড়

ঠাকুরগাঁওয়ে জুলাই যোদ্ধাদের মানববন্ধন ও বিক্ষোভ